৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচনের রোডম্যাপ দিন: অন্তর্বর্তী সরকারকে ডা. জাহিদ

নিজেস্ব প্রতিবেদক

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ বলেছেন, যৌক্তিক সময়ে নির্বাচনের রোডম্যাপ দিন। নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা চলছে। 

তিনি বলেন, দেশে বিশৃঙ্খলা দেখতে চাই না। জনগণ যাদের দেশ পরিচালনার দায়িত্ব দেবে, তারাই দেশ পরিচালনা করবে।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে শুক্রবার (৯ মে) দুপুরে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

ডা. জাহিদ বলেন, জুলাই-আগস্টে দেশের মানুষের মধ্যে যে ঐক্য গড়ে উঠেছে, তা ধরে রাখতে হবে। পাশ্ববর্তী কোনো দেশের চাপে যেন ঐক্য নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এখনো শেষ হয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা না হলে মুক্তি মিলবে না। 

বিএনপি চায়, প্রবাসীদের ভোটাধিকারসহ সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হোক। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে প্রবাসীদের ভূমিকার কথাও তুলে ধরেন বিএনপির এই নেতা।

ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি