২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

লতিফ সিদ্দিকীর জামিন আদেশ বহাল

নিজেস্ব প্রতিবেদক

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর হাইকোর্টের জামিন আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। কারামুক্ত হতে আর কোনো বাধা নেই তার।

সোমবার (১০ নভেম্বর) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। 

একই মামলায় সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার হাইকোর্টের দেওয়া জামিনের লিখিত আদেশ আসার পর আদেশ দেবেন আপিল বিভাগ। এর মধ্যে তিনি কারামুক্ত হতে পারবেন না বলে জানান আপিল বিভাগ। 

এর আগে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। গত ৬ নভেম্বর সন্ত্রাসী বিরোধী আইনের মামলা হাইকোর্ট বিভাগের বিচারপতি এ এস এম আব্দুল মবিন ও বিচারপতি সগির হোসেন বেঞ্চ থেকে জামিন পান। 

গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ-৭১ নামের সংগঠনের একটি অনুষ্ঠান থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে ২৯ আগস্ট একই মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, হাফিজুর রহমান কার্জন ও মো. আব্দুল্লাহ আল আমিনসহ মোট ১৬ জনকে কারাগারে পাঠানো হয়।

ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি