১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসির ৬ কর্মকর্তাকে বদলি

নিজেস্ব প্রতিবেদক

ছয় কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার নির্বাচন কমিশনের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ কর্মকর্তাদের বদলি করা হয়।

তারা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, পরিচালক ও উপসচিব পদে ছিলেন। তাদের আগামী ৭ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলেছে ইসি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচন কমিশনের উপসচিব মো. ফরিদুল ইসলামকে বদলি করে রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে এবং রংপুরের অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলামকে বদলি করে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে। রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনকে বদলি করে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব করা হয়েছে।

এছাড়া জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের প্রশাসন ও অর্থ শাখার পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানকে বদলি করে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক করা হয়েছে। নির্বাচন কমিশনের উপসচিব মো. হুমায়ুন কবিরকে ইসির বাজেট শাখায় এবং বাজেট শাখার উপসচিব মোহাম্মদ হাবিবুর রহমানকে বদলি করে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের প্রশাসন ও অর্থ শাখার পরিচালক করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, বদলি করা কর্মকর্তারা আগামী ৭ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় আগামী ৮ জুলাই তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি