৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আজাদ জম্মু- কাশ্মীরে ৫ পুলিশ নিহত

নিজেস্ব প্রতিবেদক

পাকিস্তানের আজাদ জম্মু ও কাশ্মীরের ধীরকোট তেহসিলে একটি গাড়ি খাদে পড়ে পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এদের মধ্যে দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন।

আজাদ কাশ্মীরের বাগ জেলার পর্যটক এলাকা রাসডানাকে এ দুর্ঘটনা ঘটে। খবর জিও নিউজের।

বাগের ডেপুটি কমিশনার জানিয়েছেন, নিহত পাঁচ পুলিশ সদস্যদের মধ্য ফাহিম, এসএইচও নাভিদ এবং ইন্সপেক্টর ইয়াসির কাইনিও ছিলেন।

আজাদ জম্মু-কাশ্মীরের যে সড়কে দুর্ঘটনাটি ঘটেছে সেটি ১৬ মে থেকে যান চলাচলের জন্য বন্ধ রাখা হয়েছে। এ বিষয়ে একটি নোটিশ জারি করেছিল পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের সড়ক কর্তৃপক্ষ।

পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনা একটি সাধারণ বিষয়। দেশটিতে ট্রাফিক নিয়ম-কানুন খুব একটা অনুসরণ করা হয় না। এছাড়া পাহাড়ি এবং গ্রাম্য অঞ্চলের সড়কের অবস্থা খুবই নাজুক।

এক পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৪ সালে পাকিস্তানে ৬ হাজার ২৩৩টি সড়ক দুর্ঘটনা ঘটে। যার মধ্যে ৪ হাজার ২৩১টি ছিল ভয়াবহ। এছাড়া ২০২৩ সালে সড়ক দুর্ঘটনার সংখ্যা ছিল ৯ হাজার ৩৩৩টি।

ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি