১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২০০৬ সালের ২৮ অক্টোবর নয়, এখন চিরদিনের জুলাই: প্রেস সচিব

নিজেস্ব প্রতিবেদক

অন্তবর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ, তাদের সহযোগী সংগঠন এবং তাদের ‘গণহত্যাকারী নেতা’ মনে করছেন, যেন আবারও ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনা ফিরে এসেছে।

সোমবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, তারা কল্পনা করছে—দুপুরের আলোয় ডজনখানেক মানুষ হত্যা করে হাজার হাজার সশস্ত্র সন্ত্রাসী নিয়ে ঢাকার কেন্দ্র দখল করবে। কিন্তু দুঃখিত—এটা এক নতুন বাংলাদেশ। 

তিনি আরও বলেন, নিষিদ্ধ রাজনৈতিক বা সন্ত্রাসী সংগঠনগুলোর যেকোনো ধরনের বিক্ষোভ বা সহিংসতার চেষ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর শক্তি দিয়ে মোকাবিলা করা হবে। জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করতে যাবেন না। 

পোস্টের শেষাংশে প্রেস সচিব স্মরণ করিয়ে দেন, এখন আর ২০০৬ সালের ২৮ অক্টোবর নয়—এখন চিরদিনের জুলাই।

চুয়াডাঙ্গা সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় আটক ১০

এবার হজে গিয়ে মারা গেছেন ৩৭ বাংলাদেশি

জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বাণিজ্য বিরোধ এড়াতে চীন-ইইউ’র সংলাপ

চীনের জাতীয় ক্লাসিক গ্রন্থ জাদুঘর

ইরান যুদ্ধে আমাদের জড়ানোই উচিত হয়নি: ট্রাম্প

ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত

ফজরের নামাজ পড়েই ধান কাটতে নামেন এমপি এনামুল

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ