৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

হাসিনা ভারতে বসে দেশে দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছেন: গোলাম পরওয়ার

নিজেস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, খুনি হাসিনা ভারতে বসে বিজেপি সরকারের সহযোগীতায় বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করছে। বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য ভারতে সবে উষ্কানিমূলক বক্তব্য রাখছেন।

শনিবার দুপুরে নেত্রকোনা জেলা জামায়েত ইসলামীর আয়োজনে এক কর্মী সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, খুনি হাসিনার উষ্কানির কারণেই ছাত্রজনতা ধানমন্ডির বাড়িসহ দেশের ৩৫টি জেলায় হামলা-ভাংচুর করেছে।

তিনি আরও বলেন, হাসিনার শাসনামলে দেশের মানুষের উপর যে নির্যাতন চালানো হয়েছিল। সেই নির্যাতনের ক্ষোভের কারণেই দেশের বিভিন্ন জায়গায় এখনও হামলা হচ্ছে।

এ সময় তিনি সংস্কার ও নিরেপেক্ষ নিবার্চন কমিশনের অধীনে নিবার্চন সম্পন্ন করার জন্য সরকারের প্রতি আহবান জানান।নেতা কর্মীসহ ছাত্রজনতাকে দেশের আইনশৃংখ্যলা রক্ষায় সকলকে শান্ত থাকার কথাও বলেন তিনি।

নেত্রকোনা জেলা জামায়েতের আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে শহরের মোক্তারপাড়া মাঠে কর্মী সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জামায়েত ইসলামী কেন্দ্রীয় পরিষদের সদস্য ও প্রচার সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. ছামিউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মনজুরুল ইসলাম ভূইয়া, সাবেক আমির মাও. এনামুল হকসহ অন্যরা।

এর আগে সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে এসে যোগ দেন দলীয় নেতাকর্মীরা।

ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি