১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিঙ্গাপুরের নৌঘাঁটিতে পৌঁছেছে চীনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ

নিজেস্ব প্রতিবেদক

দেশীয় প্রযুক্তিতে তৈরি চীনের দুটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ সিঙ্গাপুরের চাঙ্গি নৌঘাঁটিতে পৌঁছেছে। জাহাজ দুটি বর্তমানে চলমান আন্তর্জাতিক সামুদ্রিক প্রতিরক্ষা প্রদর্শনী (আইএমডিইএক্স) এশিয়া ২০২৫-এ প্রদর্শনীর জন্য রাখা হয়েছে এবং জনসাধারণের দেখার সুযোগ রয়েছে।

আইএমডিইএক্স এশিয়া ২০২৫ এশিয়া মহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা বিষয়ক প্রদর্শনী। চীন নিয়মিতভাবে এই প্রদর্শনীতে অংশগ্রহণ করে আসছে। এবারের আসরে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের শতাধিক কোম্পানি অংশ নিয়েছে। তারা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি এবং জাহাজের বিদ্যুৎ ব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে তাদের সর্বশেষ সামুদ্রিক বিজ্ঞান ও প্রযুক্তিগত উদ্ভাবন তুলে ধরছে।

এই প্রদর্শনীতে চীনা নৌবাহিনীর যে দুটি যুদ্ধজাহাজ অংশগ্রহণ করেছে, সেগুলো হলো সুচাং এবং চিশুই।

সুচাং জাহাজটি টাইপ ০৫৪এ শ্রেণির একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ফ্রিগেট। এর ওজন ৪ হাজার টনেরও বেশি। এটি সমুদ্র পথে আক্রমণ, আকাশ পথে প্রতিরক্ষা এবং ক্ষেপণাস্ত্র বিধ্বংসের মতো গুরুত্বপূর্ণ সামরিক অভিযানে সক্ষম। ২০১৭ সালে এটি নৌবাহিনীতে যুক্ত হওয়ার পর থেকে জাহাজটি বেশ কয়েকটি বৃহৎ প্রশিক্ষণ ও মহড়া মিশনে এবং সমুদ্র পথে প্রহরা দেওয়ার দায়িত্ব পালন করেছে।

অন্যদিকে চিশুই জাহাজটি সমুদ্রের তলদেশে থাকা মাইন শনাক্তকরণ ও নিষ্ক্রিয় করার পাশাপাশি দূর নিয়ন্ত্রিত মাইন অপসারণের মিশনে বিশেষভাবে পারদর্শী। এই জাহাজটি জলপথ এবং গুরুত্বপূর্ণ বন্দরগুলোর নৌ চলাচল নিরাপদ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

হাদি হত্যার ঘটনাপ্রবাহ নিয়ে বিস্তারিত লিখবেন ওমর হাদি

ভাইরাল ‘তাজু ভাই’ মনের কষ্ট ভুলতে যুক্ত হন ভিডিওতে

ইয়ুননানের ছাদজুড়ে চা পাতা

যুদ্ধে ইরানের ঐতিহাসিক স্থানগুলোর ক্ষতিতে চীনের দুঃখ প্রকাশ

দেশের ৩ জেলায় ঝড়ের আভাস

এপ্রিলে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত

ইরান পুনর্গঠনে অন্তত ১৫-২০ বছর লাগবে: ট্রাম্প

মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে