১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সরকার সবার সঙ্গে সমান আচরণ করছে: প্রেস সচিব

নিজেস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে সমান আচরণ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (১৭ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

প্রেস সচিব বলেন, ঐকমত্য কমিশনের এই পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হচ্ছে। আগামী ১২ কার্যদিবসে দ্বিতীয় দফার আলোচনা সমাপ্ত হবে আশা করি।

তিনি বলেন, আগামী মাসে জুলাই সনদ ঘোষণা করা সম্ভব হবে।

দ্বিতীয় দফার আলোচনায় জামায়াতের অনুপস্থিতির বিষয়ে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘জামায়াতের সঙ্গে কথা হয়েছে, তারা আগামীকালের বৈঠকে যোগ দেবে বলে আশ্বস্ত করেছে।’

সরকার নিরপেক্ষতা হারাচ্ছে এমন অভিযোগের উত্তরে তিনি বলেন, সরকার নিরপেক্ষ আছে, সবার সঙ্গে সমান আচরণ করছে।

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি

বাজেটে বাড়তে পারে করমুক্ত আয়সীমা

চীনের ডার্ক ল্যাব: রাসায়নিক পরীক্ষায় নতুন যুগ

মেসি থাকতেই আরেকটি বিশ্বকাপ নিয়ে নিতে হবে: ইরফান

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর দিল আমিরাত

নিত্যপণ্যে স্বস্তির খবর, ৬০ পণ্যের দাম কমাতে কর হ্রাস