১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সরকার গঠন করলে যশোর হবে সিটি কর্পোরেশন—ডা. শফিকুর রহমান

নিজেস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, জামায়াত ক্ষমতায় গেলে যশোর শহরকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হবে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) যশোরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।

জনসভায় গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ভেতরে ভেতরে অনেকেই গণভোটে নাখোশ, কারণ গণভোট হলে দলীয় চাঁদাবাজদের রমরমা ব্যবসা বন্ধ হয়ে যাবে। তবে দেশের ১৮ কোটি মানুষ গণভোটের পক্ষে থাকায় কেউ প্রকাশ্যে বিরোধিতা করার সাহস পাচ্ছে না। আগামী ১২ তারিখ প্রথম ভোট হিসেবে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘হ্যাঁ’ ভোট পরাজিত হলে বাংলাদেশ পরাজিত হবে, আর ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে বাংলাদেশ বিজয়ী হবে। ‘হ্যাঁ’ ভোট হেরে গেলে সরকার গঠন করেও কোনো লাভ হবে না বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপিকে উদ্দেশ্য করে ডা. শফিকুর রহমান বলেন, একটি দল একদিকে মহিলাদের হাতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে, অন্যদিকে আবার মা-বোনদের গায়ে হাত তোলে। এদের হাতে মা-বোনরা নিরাপদ থাকবে না বলে তিনি মন্তব্য করেন।

নির্বাচনী প্রচারণায় নারী নির্যাতন ও ইভটিজিংয়ের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে জামায়াত আমির বলেন, মা-বোনদের হেনস্তা করা হলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না। জামায়াতের নারী কর্মীদের আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে নির্বাচন কমিশনে জানাতে আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট এলাকাতেই প্রতিরোধ গড়ে তোলা হবে।

নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো দলের পক্ষে নয়, জনগণের পক্ষে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়ন এবং ব্যবসায়ীদের চাঁদাবাজমুক্ত রাখতে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, গত ১৫ বছরে অনেকে ফ্যাসিস্ট সরকারের অনুমতি নিয়ে র‌্যালি-মিছিল করেছে, কিন্তু জামায়াতে ইসলামী অন্যায় দেখলে অনুমতির তোয়াক্কা না করেই প্রতিরোধ গড়ে তুলেছে। ৫ আগস্টের পর একটি দলের ‘মামলা বাণিজ্য’-এর সমালোচনা করে তিনি বলেন, যে দল নিজেদের কর্মীদের নিয়ন্ত্রণে রাখতে পারে না, তাদের হাতে বাংলাদেশ নিরাপদ হতে পারে না।

চুয়াডাঙ্গা সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় আটক ১০

এবার হজে গিয়ে মারা গেছেন ৩৭ বাংলাদেশি

জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বাণিজ্য বিরোধ এড়াতে চীন-ইইউ’র সংলাপ

চীনের জাতীয় ক্লাসিক গ্রন্থ জাদুঘর

ইরান যুদ্ধে আমাদের জড়ানোই উচিত হয়নি: ট্রাম্প

ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত

ফজরের নামাজ পড়েই ধান কাটতে নামেন এমপি এনামুল

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ