৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শুল্ক বিরোধের অবসান চেয়ে ট্রাম্পের কাছে মার্কিন সয়াবিন চাষির চিঠি

নিজেস্ব প্রতিবেদক

বাণিজ্যযুদ্ধ অবসানের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জরুরি আহ্বান জানিয়েছেন দেশটির এক সয়াবিন চাষি। ওই চাষি আগের তিন নির্বাচনে ট্রাম্পকে ভোট দিয়েছিলেন। তার মতে, এই বাণিজ্যযুদ্ধ চলতে থাকলে মার্কিন কৃষির ভবিষ্যৎ চরম হুমকির মুখে পড়বে। ১০ এপ্রিল ‘দ্য ফ্রি প্রেস’-এ প্রকাশিত এক খোলা চিঠিতে এই আবেদন করেন তিনি।

চিঠিটি লিখেছেন আমেরিকান সয়াবিন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং কেন্টাকির ম্যাগনোলিয়ার কৃষক ক্যালেব র‍্যাগল্যান্ড। যুক্তরাষ্ট্রের প্রায় পাঁচ লাখ সয়াবিন চাষির পক্ষ থেকে লেখা এই চিঠিতে তিনি বলেন, চলমান বাণিজ্যযুদ্ধ তাদের জীবিকা ধ্বংস করে দিতে পারে।

র‍্যাগল্যান্ড লিখেছেন, ‘আমার পরিবার ৯ প্রজন্ম ধরে কৃষিকাজ করছে। কিন্তু এখন চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধের কারণে আমি শঙ্কিত যে, ২০২৭ সালের মধ্যেই আমরা হয়তো ব্যবসা গোটাতে বাধ্য হবো। এত বছরের ইতিহাস, ঐতিহ্য, শ্রম—সবকিছু একটি কলমের আঁচড়ে মুছে যেতে পারে।’
র‍্যাগল্যান্ড জানান, গত বছর যুক্তরাষ্ট্রের সয়াবিন রপ্তানির ৫২ শতাংশই কিনেছিল চীন। কিন্তু প্রথম দফার বাণিজ্যযুদ্ধে মার্কিন কৃষকরা প্রায় ১০ শতাংশ বাজার হারিয়েছেন, যা এখনও পুরোপুরি ফিরে পাননি। তার মতে, এখনকার কৃষি অর্থনীতি আগের চেয়েও নাজুক, তার ওপর মুদ্রাস্ফীতি ও উৎপাদন খরচ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে।
‘এই অচলাবস্থা যত দীর্ঘ হবে, চীন তত বেশি বিকল্প খুঁজে নেবে’— সতর্ক করে বলেন তিনি। ইতোমধ্যে ক্ষতির চিহ্ন স্পষ্ট—অনেক চাষিকে জমি নিলামে তুলতে হয়েছে, দেউলিয়া ঘোষণা করতে হয়েছে কিংবা দিনমজুর হিসেবেও কাজ করতে বাধ্য হয়েছেন অনেকে।

তবে সংকট শুধু কৃষকদের মধ্যে সীমাবদ্ধ নয় বলে মনে করেন র‍্যাগল্যান্ড। তিনি বলেন, ‘কৃষি ও খাদ্যশিল্প সরাসরি ৩ কোটি ৪০ লাখের বেশি আমেরিকানের কর্মসংস্থান করছে। বীজ ও সার বিক্রেতা থেকে শুরু করে কৃষি অর্থনীতিবিদ পর্যন্ত সবাই এর অংশ। এটি আমাদের অর্থনীতিতে বছরে ১.৫ ট্রিলিয়ন ডলার যোগ করে।’
র‍্যাগল্যান্ড বলেন, ‘চীনের সঙ্গে বর্তমান বাণিজ্যযুদ্ধটা আমেরিকান জীবিকার ওপর এক বিশাল বাজি ধরা। আমরা যারা মাটির সঙ্গে বড় হয়েছি, যারা ঘামে ভিজে শস্য ফলাই, আমাদের জন্য এর চেয়ে বড় ঝুঁকি আর কিছুই হতে পারে না।’

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

নির্বাচন না হওয়ার কোনো ধরনের সুযোগ নেই

পরিবার-ব্যক্তি কেন্দ্রিক রাজনীতি আর চায় না জনগণ: জামায়াত আমির

ক্যান্ট চেকপোস্টে সেনাসদস্যদের বচসায় জড়ালেন জামায়াত প্রার্থী, ভিডিও ভাইরাল

ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে আদালতে নরওয়ের ক্রাউন প্রিন্সেসের ছেলে

দ্রব্যমূল্য ও নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা, আস্থা ফেরানোর তাগিদ

র‍্যাবের নাম বদলে হচ্ছে ‘এসআইএফ’

কাইয়ুমের প্রার্থিতা নিয়ে নাহিদের রিট শুনানি হতে পারে আজ

খুলনার জনসভা মঞ্চে তারেক রহমান