১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

রোমে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

নিজেস্ব প্রতিবেদক

রোমে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেতকিন। শনিবার রোমে ইউনুসের হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

এতে বলা হয়, বৈঠকে দুই নেতা পারস্পরিক আগ্রহের বিষয় নিয়ে আলোচনা করেন। তারা বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি ও লাতিন আমেরিকা এবং এশিয়ার মধ্যে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

পররাষ্ট্রমন্ত্রী লুবেতকিন বাংলাদেশের সঙ্গে উরুগুয়ের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের ওপর জোর দেন। তিনি বিশেষ করে ঢাকা ও মার্কোসুর সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানান, যাতে উভয় অঞ্চলের সমৃদ্ধি নিশ্চিত হয়।

অধ্যাপক ইউনুস ও মন্ত্রী লুবেতকিন যুবসমাজে বিনিয়োগ এবং সামাজিক ব্যবসা উদ্যোগ প্রসারের কৌশল নিয়েও আলোচনা করেন। তারা ‘তিন শূন্য’ বিশ্ব—শূন্য বেকারত্ব, শূন্য সম্পদ কেন্দ্রীকরণ এবং শূন্য কার্বন নিঃসরণ—গঠনের অভিন্ন লক্ষ্য পুনর্ব্যক্ত করেন।

 বৈঠকে প্রধান উপদেষ্টা নিয়মিত উচ্চপর্যায়ের সংলাপ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং পররাষ্ট্রমন্ত্রী লুবেতকিনকে বাংলাদেশের সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) সমন্বয়কারী লামিয়া মোরশেদ, ভ্যাটিকানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম এবং ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক।

ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি