২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রংপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

নিজেস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টা মামলায় ইফতেখারুল ইসলাম শুভকে (৩৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) রাতে রংপুর নগরীর সিও বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া শুভ নগরীর মাহিগঞ্জ ধুমখাটিয়া এলাকার আশরাফুল ইসলামের ছেলে।  রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন তিনি।

শুভর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ওসি আতাউর রহমান জানান, জুলাই আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টার অভিযোগ এনে আহত মামুনুর রশিদ মামুন, জয়নাল আবেদীন বাপ্পী, রমজান আলী ও শহিদুল ইসলাম পৃথক চারটি মামলা করেছেন। এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

তিনি বলেন, আওয়ামী সরকারের পতনের পর গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।

ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি