১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পোপের শেষকৃত্য অনুষ্ঠানে ট্রাম্পসহ থাকবেন যারা

নিজেস্ব প্রতিবেদক

আগামী শনিবার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ভ্যাটিকানের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। পোপের শেষকৃত্য অনুষ্ঠানে বিশ্বের একাধিক নেতারা উপস্থিত থাকবেন। বিবিসি

পোপ ফ্রান্সিসের শেষকৃত্যু অনুষ্ঠানে আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়র মিলেই। এছাড়া আরও উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে উপস্থিত হবেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও এতে উপস্থিত থাকবেন। থাকবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও।

৮৮ বছর বয়সি পোপ ফ্রান্সিস চলতি বছরের প্রথমদিকে দুইবার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পাঁচ সপ্তাহ হাসপাতালে ছিলেন। প্রায় এক মাস আগে তিনি হাসপাতাল থেকে ভ্যাটিক্যানের বাসায় ফিরেছিলেন। ইস্টার সানডে উপলক্ষে রোববার সেন্ট পিটার্স স্কয়ারেও হাজির হয়েছিলেন। কিন্তু তার পরদিন সকালে ভ্যাটিকান তার মৃত্যুর খবর জানায়।

ক্যাথলিক রীতি অনুযায়ী, কোনো পোপের মৃত্যু হলে সাধারণত চার থেকে ছয় দিনের মধ্যে সেন্ট পিটার্স স্কয়ারে তার অন্ত্যেষ্টিক্রিয়া হয়। তবে পোপ ফ্রান্সিস তার জীবদ্দশায় একাধিকবার বলে গেছেন, তিনি চান তার শেষকৃত্যে যেন আড়ম্বর না থাকে।

১৭ বছর পর ভাত খেলেন বিএনপি সমর্থক সেই ইনু মিয়া

হামে আরও ৩ শিশুর মৃত্যু

অপারেশন থিয়েটারে ছুরি কাচি চালানো নিয়ে ৪ ডাক্তারের ‘প্রতিযোগিতা’, ভিডিও ভাইরাল

পাম্প আছে তেল নেই: জামায়াতের এমপি

ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

হাদি হত্যার ঘটনাপ্রবাহ নিয়ে বিস্তারিত লিখবেন ওমর হাদি

ভাইরাল ‘তাজু ভাই’ মনের কষ্ট ভুলতে যুক্ত হন ভিডিওতে

ইয়ুননানের ছাদজুড়ে চা পাতা