১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

অপারেশন থিয়েটারে ছুরি কাচি চালানো নিয়ে ৪ ডাক্তারের ‘প্রতিযোগিতা’, ভিডিও ভাইরাল

নিজেস্ব প্রতিবেদক

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একটি হাসপাতালের ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে কঠোর ব্যবস্থা নিয়েছে প্রাদেশিক সরকার। লাহোরের লেডি উইলিংডন হাসপাতালে রোগীর অস্ত্রোপচারের সময় ৪ চিকিৎসকের ‘প্রতিযোগিতা’ ঘটনা ঘটেছে। অভিযুক্ত চার চিকিৎসকের পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

পাঞ্জাবের স্পেশালাইজড হেলথকেয়ার অ্যান্ড মেডিকেল এডুকেশন বিভাগ হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট এবং গাইনোকোলজি বিভাগের প্রধানকে তিন দিনের মধ্যে ঘটনার ব্যাখ্যা দিতে নোটিশ দিয়েছে।

পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী খাজা সালমান রফিক জানিয়েছেন, ভিডিওটি পুরনো হলেও ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, চিকিৎসাক্ষেত্রে পেশাদারিত্ব ও রোগীর নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত।

ঘটনাটি তদন্তে ইতোমধ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পাঞ্জাবের স্বাস্থ্য সচিব আজমত মাহমুদ। কমিটি ভিডিওটি কীভাবে ধারণ করা হয়েছে, কেন তা ভাইরাল হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত—এসব বিষয় খতিয়ে দেখবে।

এদিকে, আইনজীবী জুনদ সাত্তার বাট ইসলামপুরা থানায় একটি আবেদন করেছেন, যেখানে ভিডিওতে থাকা চিকিৎসকদের বিরুদ্ধে মামলা দায়েরের অনুরোধ জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট চার চিকিৎসকের প্রশিক্ষণ স্থগিত থাকবে।

ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি