২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

যুদ্ধে ইরানের ঐতিহাসিক স্থানগুলোর ক্ষতিতে চীনের দুঃখ প্রকাশ

নিজেস্ব প্রতিবেদক

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ইরানের সাংস্কৃতিক নিদর্শন ও ঐতিহাসিক স্থানগুলোর যে ক্ষতি হয়েছে, তাতে চীন গভীরভাবে দুঃখিত এবং এতে জড়িত সকল পক্ষকে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে, অবিলম্বে সামরিক অভিযান সম্পূর্ণরূপে বন্ধ করার আহ্বান জানাচ্ছে। মঙ্গলবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে চীনের এ অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।

মাও বলেন, বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য সমগ্র মানবজাতির জন্য মূল্যবান সম্পদ। তিনি আরও বলেন, চীন সকল পক্ষকে যত দ্রুত সম্ভব সংলাপ ও আলোচনা শুরু করতে এবং যে যুদ্ধ কখনোই শুরু হওয়া উচিত ছিল না, তার দ্রুত অবসান ঘটাতে আহ্বান জানাচ্ছে।

ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি