১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলিক সংস্কার ছাড়া ভোট হলে এনসিপির অংশগ্রহণ

নিজেস্ব প্রতিবেদক

ন্যূনতম নয়, মৌলিক সংস্কার চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে তাতে এনসিপি অংশ নেবে কি না তা বিবেচনায় থাকবে— এমন মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

১৬ই এপ্রিল বিকেলে মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, বর্তমান মাঠ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না। অনেক জায়গায় প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে। এই ধরণের প্রশাসন নিয়ে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের একটি নিরপেক্ষে প্রশাসন ও পুলিশ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, মার্কিন প্রতিনিধি দলের সাথে বর্তমান রাজনৈতিক পরিস্তিতি, সংস্কার কার্যক্রম, নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া, আমাদের তিনটি দাবি বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের কথা বলেছি।

এ সময় দেশের বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, হামলা ও চাঁদাবাজির ঘটনায় প্রশাসন নিরব ভূমিকা পালন করছে।

চুয়াডাঙ্গা সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় আটক ১০

এবার হজে গিয়ে মারা গেছেন ৩৭ বাংলাদেশি

জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বাণিজ্য বিরোধ এড়াতে চীন-ইইউ’র সংলাপ

চীনের জাতীয় ক্লাসিক গ্রন্থ জাদুঘর

ইরান যুদ্ধে আমাদের জড়ানোই উচিত হয়নি: ট্রাম্প

ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত

ফজরের নামাজ পড়েই ধান কাটতে নামেন এমপি এনামুল

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ