১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

মারা গেছেন ইউক্রেনের গোলায় আহত রুশ সংবাদিক

নিজেস্ব প্রতিবেদক

ইউক্রেনের গোলার আঘাতে আহত এক রুশ সাংবাদিক মস্কোর হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। ওই সাংবাদিকের কর্মস্থল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই সাংবাদিকের নাম নিকিতা গোলদিন। রাশিয়ার সামরিক বাহিনীর জাভেজদা টেলিভিশনে কাজ করতেন তিনি। ইউক্রেনের উত্তর–পূর্বাঞ্চলের মস্কো–নিয়ন্ত্রিত লুহানস্ক এলাকায় গত ২৪ মার্চ হামলার শিকার হয় নিকিতাদের দল।

ওই হামলায় ছয়জন নিহত হওয়ার খবর জানা যায়। তাদের মধ্যে দুজন সাংবাদিক এবং একজন তাদের গাড়িচালক ছিলেন।

রুশ সামরিক বাহিনীর দৈনিক সংবাদপত্র ক্রাসনায়া জাভেজদায় লিখতেন নিকিতা। সংবাদপত্রটি জানিয়েছে, আহত অবস্থায় নিকিতাকে মস্কোয় সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মাসখানেক চিকিৎসাধীন থাকার পর তিনি মারা গেছেন।

ওই হামলায় সাংবাদিকদের লক্ষ্যবস্তু বানানোর জন্য ইউক্রেনকে দোষারোপ করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) জানিয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রুশ বাহিনীর নির্বিচার হামলা শুরুর পর থেকে যুদ্ধক্ষেত্রে অন্তত ১৫ জন সাংবাদিক নিহত হয়েছেন।

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি

বাজেটে বাড়তে পারে করমুক্ত আয়সীমা

চীনের ডার্ক ল্যাব: রাসায়নিক পরীক্ষায় নতুন যুগ

মেসি থাকতেই আরেকটি বিশ্বকাপ নিয়ে নিতে হবে: ইরফান

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা