১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মামলা বাণিজ্য চাঁদাবাজি চলছে

নিজেস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর চরমোনাই) বলেছেন, দেশে চাঁদাবাজি চলছে, কেস (মামলা) বাণিজ্য চলছে। আমি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলছি, এগুলো নিয়ন্ত্রণ করুন। যদি না পারেন, তাহলে আমরা এর বিরুদ্ধে কথা বলতে বাধ্য হব। প্রয়োজনে রাজপথে নামব এবং রাজপথে থাকব। গতকাল সন্ধ্যায় রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী সদর উপজেলা শাখার আয়োজনে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি প্রসঙ্গে তিনি বলেন, দাবি থাকবেই। সরকার এগুলো বাস্তবায়ন করবে। এই সুযোগে যেন ফ্যাসিস্ট রাস্তায় না আসতে পারে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশে পীর চরমোনাই বলেন, ‘শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো দ্রুত মেনে নিন। উপদেষ্টা মাহফুজের ওপর হামলা অনৈতিক।’ এটা মেনে নেওয়া যায় না বলে হুঁশিয়ারি দেন তিনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ শেখের সভাপতিত্বে এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলাম খান, সেক্রেটারি কারি মোহাম্মদ আবু ইউসুফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল ফরিদপুরীসহ সংগঠনটির বিভিন্নস্তরের নেতা-কর্মীরা বক্তব্য দেন।

চুয়াডাঙ্গা সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় আটক ১০

এবার হজে গিয়ে মারা গেছেন ৩৭ বাংলাদেশি

জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বাণিজ্য বিরোধ এড়াতে চীন-ইইউ’র সংলাপ

চীনের জাতীয় ক্লাসিক গ্রন্থ জাদুঘর

ইরান যুদ্ধে আমাদের জড়ানোই উচিত হয়নি: ট্রাম্প

ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত

ফজরের নামাজ পড়েই ধান কাটতে নামেন এমপি এনামুল

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ