১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতে পালটা হামলা পাকিস্তানের, নিহত ৩

নিজেস্ব প্রতিবেদক

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানি বাহিনী গোলায় তিনজন হয়েছেন বলে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে।

বুধবার দিবাগত রাত পৌনে ৩টায় ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য সম্প্রচার বিভাগের অতিরিক্ত মহাপরিচালক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। খবর এএনআইয়ের।

তিনি বলেছেন, ‘জম্মুর পুঞ্চ-রাজৌরি এলাকার ভিম্বার গলিতে কামান থেকে গোলা নিক্ষেপ করে আবারও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। ভারতের সেনাবাহিনী ধাপে ধাপে এর যথাযথ জবাব দিচ্ছে।’

ভারতীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স রাতে জানায়, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানি সেনাদের ছোড়া গুলিতে দুই নারী আহত হয়েছেন। তাদের একজনের অবস্থা গুরুতর।

পরে বুধবার সকালে ভারতীয় সেনাবাহিনী জানায়, কাশ্মীরে পাকিস্তানি সেনাদের গোলার আঘাতে তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

এদিকে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে দেশটির সম্প্রচারমাধ্যম জিও নিউজ জানিয়েছে, পাকিস্তানের সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ধুনদিয়াল সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদরদপ্তর গুঁড়িয়ে দিয়েছে।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতেই পাকিস্তানের আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের অন্তত পাঁচটি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহতের পর দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে এ হামলা হয়।

পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, কোটলি, ভাওয়ালপুর ও মুজাফ্ফরাবাদে ‘কাপুরুষোচিত’ এ হামলা চালিয়েছে ভারত।

ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশুসহ আটজন নিহত হয়েছেন বলে পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক বিবিসিকে জানিয়েছেন।

ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি