১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

বেইজিংয়ে ফিরল চীনা শান্তিরক্ষী র‌্যাপিড রেসপন্স ইউনিট

নিজেস্ব প্রতিবেদক

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ১২ মাস সাফল্যের সঙ্গে দায়িত্ব পালনের পর চীনা শান্তিরক্ষী ‘র‌্যাপিড রেসপন্স’ ইউনিটের ৭৫ জন সদস্য শুক্রবার বেইজিংয়ে ফিরে এসেছেন।

এইইউনিটটি মূলত চীনা পিএলএ ৮২তম গ্রুপ আর্মির একটি ব্রিগেডের সৈন্যদের নিয়ে গঠিত। গত বছরের মে মাসে ইউনিটটি সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে বিরোধপূর্ণ আবেইতে মোতায়েন করা হয়েছিল।

আবেইতে মোতায়েন থাকাকালীন ইউনিটটি ৩০০টিরও বেশি অভিযান পরিচালনা করে, যার মধ্যে ছিল সশস্ত্র এসকর্ট, টহল এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করা। তাদের কাজের স্বীকৃতিস্বরূপ, জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনী আবেই-এর কমান্ডার ইউনিটের ভূয়সী প্রশংসা করেছেন এবং এর সকল সদস্যকে জাতিসংঘ শান্তি পদকে ভূষিত করা হয়েছে।

ইউনিটের কর্মকর্তা চু থাও বলেন, “মিশন চলাকালীন আমরা আমাদের দায়িত্ব অত্যন্ত সক্রিয়ভাবে পালন করেছি। সকল শান্তিরক্ষী কর্মকর্তা ও সৈনিক ঐক্যবদ্ধভাবে কাজ করেছেন। সকল প্রতিকূলতা মোকাবিলা করে প্রতিটি শান্তিরক্ষা কার্যক্রম অত্যন্ত দক্ষতার সাথে সম্পন্ন করেছেন। আমরা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা এবং বিশ্ব শান্তি রক্ষায় অবদান রেখেছি এবং চীনা শান্তিরক্ষা বাহিনীর উজ্জ্বল ভাবমূর্তি তুলে ধরেছি।”

পরিকল্পনা অনুযায়ী, এই ইউনিটের দ্বিতীয় দলটি মে মাসের মাঝামাঝি সময়ে চীনের উদ্দেশ্যে রওনা হবে।

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি

বাজেটে বাড়তে পারে করমুক্ত আয়সীমা

চীনের ডার্ক ল্যাব: রাসায়নিক পরীক্ষায় নতুন যুগ

মেসি থাকতেই আরেকটি বিশ্বকাপ নিয়ে নিতে হবে: ইরফান

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা