১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বাবার মৃত্যুর কয়েক ঘণ্টা পরই আমাকে হাসতে হয়েছিল

নিজেস্ব প্রতিবেদক

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু বলিউডে নতুন রূপে আসছেন। তার ‘শুভম’ সিনেমার হাত ধরে অভিষেক হতে যাচ্ছে অভিনেত্রীর। এ সিনেমাটি সামনেই মুক্তি পেতে যাচ্ছে। তবে এবার প্রযোজক হিসাবে নিজেকে উপস্থাপন করছেন তিনি। বর্তমানে ‘শুভম’ সিনেমার প্রচারে ব্যস্ত আছেন সামান্থা।

সেই সিনেমার প্রচারেই অভিনেত্রী জানালেন অজানা এক কথা। করুণ কষ্ট আর দুঃখগাঁথা কঠিন সময়েও হাসিমুখে চলার কথা। এমনকি বাবার মৃত্যুর কয়েক ঘণ্টা পরও নাকি তাকে হাসতে হয়েছিল।

সামান্থা বলেন, কেউ ছবি তুলতে এলে আমি কখনই তাকে ফিরিয়ে দিই না। কারণ এই মানুষের জন্যই, তাদের ভালোবাসাতেই আজ আমি এই জায়গায় পৌঁছেছি। কেমন করে ফিরিয়ে দিই?

অভিনেত্রী বলেন, আমার মনে আছে—ডিসেম্বরের সকালে আমি আমার মায়ের কাছ থেকে একটা ফোন পাই। মা বলেন— আমার বাবা আর নেই। আমি তখনই মুম্বাই থেকে চেন্নাইগামী প্রথম বিমানে বাড়ি ফিরি। ফেরার পথেই ভাবছিলাম— আমি আমার বাবার সঙ্গে বেশ কিছু দিন কথাই বলিনি। এমন ভাবনায় আমি শোকাহত ছিলাম।

তিনি বলেন, আমি যখন ফ্লাইটে বসেছিলাম, তখন কিছু লোক আমার সঙ্গে ছবি তুলতে চেয়েছিল। অগত্যা আমি তাদের জন্যই উঠে দাঁড়িয়ে হাসছিলাম এবং ছবি তুলছিলাম। যদিও বিষয়টি আমায় খুবই আঘাত করেছে।

কেন ছবি তুলতে বাধা দিলেন না?—এমন প্রশ্নের উত্তরে সামান্থা বলেন, আমি যদি ছবি তুলতে অস্বীকার করতাম, তাহলে ওরা আমার মানসিক অবস্থা বুঝতে পারতেন না। কারও কাছে গিয়ে ছবি তুলতে বলতে অনেক সাহস লাগে। আমি প্রত্যাখ্যান করে তাদের আঘাত করতে চাইনি বলে জানান অভিনেত্রী।

চুয়াডাঙ্গা সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় আটক ১০

এবার হজে গিয়ে মারা গেছেন ৩৭ বাংলাদেশি

জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বাণিজ্য বিরোধ এড়াতে চীন-ইইউ’র সংলাপ

চীনের জাতীয় ক্লাসিক গ্রন্থ জাদুঘর

ইরান যুদ্ধে আমাদের জড়ানোই উচিত হয়নি: ট্রাম্প

ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত

ফজরের নামাজ পড়েই ধান কাটতে নামেন এমপি এনামুল

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ