২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশের মানুষ সর্বোচ্চ ধর্মীয় স্বাধীনতা ভোগ করছেন

নিজেস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশের মানুষ সর্বোচ্চ ধর্মীয় স্বাধীনতা ভোগ করছেন।

সোমবার শিল্প মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের (ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলেজিয়াস ফ্রিডম) প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে এ কথা বলেন তিনি।

এ অঞ্চলে মুসলমান-হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের সহাবস্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেন, বর্তমান বাংলাদেশে ধর্মীয় কারণে কোনো নাগরিকের প্রতি বৈষম্য করা হচ্ছে না। সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করছেন।

উপদেষ্টা জানান, বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পালনে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে।

গত কয়েক মাসে দেশে কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেনি উল্লেখ করে তিনি বলেন, সংখ্যালঘু নির্যাতন প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে বলে একটি মহল সবসময় অপপ্রচার চালাচ্ছে। এই অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।

মাহফুজ আলম বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ কেউ নিজেদের আওয়ামী লীগের সহযোগী মনে করছেন এবং এখনো আওয়ামী লীগের পক্ষে কাজ করে যাচ্ছেন। এটি খুবই দুঃখজনক। তিনি রাষ্ট্র পুনর্গঠন কার্যক্রমে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎকালে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের চেয়ারম্যান স্টিফেন শ্নেক, ঢাকাস্থ মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোলডিন, দূতাবাসের পলিটিক্যাল ইকোনমিক কাউন্সিলর এরিক গিলান ও আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের সিনিয়র পলিসি অ্যানালিস্ট সিমা হাসান উপস্থিত ছিলেন।

ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি