২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশে ঈদ যাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

নিজেস্ব প্রতিবেদক

বাংলাদেশে ঈদুল আজহা ঘিরে বুধবার থেকে অনলাইনে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শতভাগ অনলাইনে পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের যাত্রীরা টিকিট কাটতে পারছেন। দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের যাত্রীরা টিকিট কাটতে পারবেন।

প্রতিবারের ন্যায় এবারও ঈদের আগে বিশেষ ব্যবস্থায় সাতদিনের ট্রেনের আসন বিক্রি করবে রেলওয়ে।

আগামী ৭ জুন ঈদুল আজহার দিন ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ।

রেল মন্ত্রণালয় জানায়, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ মে’র টিকিট বিক্রি হবে ২১ মে; ১ জুনের টিকিট বিক্রি হবে ২২ মে; ২ জুনের টিকিট বিক্রি হবে ২৩ মে; ৩ জুনের টিকিট বিক্রি হবে ২৪ মে; ৪ জুনের টিকিট বিক্রি হবে ২৫ মে; ৫ জুনের টিকিট বিক্রি হবে ২৬ মে এবং ৬ জুনের টিকেট বিক্রি হবে ২৭ মে।

১৭ বছর পর ভাত খেলেন বিএনপি সমর্থক সেই ইনু মিয়া

হামে আরও ৩ শিশুর মৃত্যু

অপারেশন থিয়েটারে ছুরি কাচি চালানো নিয়ে ৪ ডাক্তারের ‘প্রতিযোগিতা’, ভিডিও ভাইরাল

পাম্প আছে তেল নেই: জামায়াতের এমপি

ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

হাদি হত্যার ঘটনাপ্রবাহ নিয়ে বিস্তারিত লিখবেন ওমর হাদি

ভাইরাল ‘তাজু ভাই’ মনের কষ্ট ভুলতে যুক্ত হন ভিডিওতে

ইয়ুননানের ছাদজুড়ে চা পাতা