১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশকে চাপে রাখতেই আগে ব্যাট করছে পাকিস্তান

নিজেস্ব প্রতিবেদক

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় মুখোমুখি বাংলাদেশ ক্রিকেট দল। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক পাকিস্তান।

টস জিতে প্রথমে ব্যাট করা প্রসঙ্গে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা বলেন, আমরা প্রথমে ব্যাট করব এবং সর্বোচ্চ রান করার চেষ্টা করব। আমরা বেশি রান করে টাইগারদের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করব। আমার মনে হয় এটি একটি ভালো উইকেট। এতে খুব বেশি পরিবর্তন আসে না, তবে আমি কেবল তাদের উপর স্কোরবোর্ড চাপ সৃষ্টি করতে চাই।

একাদশ নির্বাচন নিয়ে পাকিস্তানের অধিনায়ক বলেন, একাদশ চুড়ান্ত করা কঠিন কাজ। কারণ আমাদের ১৬ জন খেলোয়াড় খুব ভালো ফর্মে আছে এবং তাদের পিএসএলে দুর্দান্ত পারফম্যান্স রয়েছে। আমরা কেবল আধুনিক ক্রিকেট খেলতে চাই। ব্যাট, বল এবং ফিল্ডিং তিন বিভাগেই সেরাটা উজার করে দিতে চাই।

তিনি আরও বলেন, অধিনায়ক হিসেবে আমি ভালো করতে চাই। ব্যক্তিগত ভাবো নিজের সেরাটা উজার করে দেওয়াই আমার প্রধান টার্গেট। আমি আমার দলের খেলোয়াড়দের কাছ থেকেও সেরাটা আশা করি। তারা কেবল তাদের সেরাটা উজার করে দিয়ে দলের জয়ে অবদান রাখুক সেটাই চাই।

চুয়াডাঙ্গা সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় আটক ১০

এবার হজে গিয়ে মারা গেছেন ৩৭ বাংলাদেশি

জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বাণিজ্য বিরোধ এড়াতে চীন-ইইউ’র সংলাপ

চীনের জাতীয় ক্লাসিক গ্রন্থ জাদুঘর

ইরান যুদ্ধে আমাদের জড়ানোই উচিত হয়নি: ট্রাম্প

ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত

ফজরের নামাজ পড়েই ধান কাটতে নামেন এমপি এনামুল

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ