২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ফার্নেস অয়েল আমদানির মাধ্যমে বছরে ২৪ কোটি টাকার বেশি পাচার.

নিজেস্ব প্রতিবেদক

বিদ্যুৎ কেন্দ্রের জন্য ফার্নেস অয়েল আমদানির আড়ালে বছরে ২৪ কোটি টাকার বেশি পাচারের অভিযোগ উঠেছে সামিট গ্রুপের বিরুদ্ধে। সরকারি এক তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে এমন তথ্য তুলে ধরেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।

রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এ প্রতিবেদন তুলে ধরেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মুহাম্মদ ফারুক খানের ভাই মুহাম্মদ আজিজ খান সামিট গ্রুপের চেয়ারম্যান। আওয়ামী লীগের মদদপুষ্ট এ ব্যবসায়িক গোষ্ঠীর বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করার অভিযোগ আছে। ইতোমধ্যে আজিজ খানের পরিবারের ১১ সদস্যের ১৯১ ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে সরকার। 

জুলকারনাইন সায়ের জানান, ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পরেও দেশের বাইরে কোটি কোটি টাকা পাচার করেছে সামিট গ্রুপ। তবে তা ধামাচাপা দিয়ে রাখা সম্ভব হয়নি। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। 

২০১৬ সাল থেকে বরিশালে ১১০ মেগাওয়াট, গাজীপুরে ১৫০ ও ৩০০ মেগাওয়াটের তিনটি বিদ্যুৎ কেন্দ্র পরিচালিত করে আসছিল সামিট গ্রুপ। 

সায়ের জানান, বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় ফার্নেস অয়েল সিঙ্গাপুর থেকে আমদানি করে সামিট। চুক্তি মোতাবেক সিঙ্গাপুরে প্রকাশিত ফার্নেস অয়েলের মূল্য তালিকায় বর্ণিত দাম অনুযায়ী বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কর্তৃক সামিটকে প্রতি মাসে ব্যবহৃত জ্বালানির মূল্য পরিশোধ করা হয় আর এখানেই ঘটেছে শুভঙ্করের ফাঁকি।

২০২৪ সালে তিনটি বিদ্যুৎ কেন্দ্রের জন্য ফার্নেস অয়েল আমদানির সময় তালিকায় বর্ণিত দামের চেয়ে অতিরিক্ত মূল্য কৌশলে মিথ্যা বর্ণনা করে সামিট কর্তৃক বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে জ্বালানির মূল্য পরিশোধের আবেদন করা হয়। তবে আওয়ামী লীগের পতনের  পরে বিদ্যুৎ উৎপাদন বোর্ড এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চোখে পড়ে যায় দামের অসঙ্গতি।

তারা ২০২৪ সালের জানুয়ারি মাসে প্রতি মেট্রিক টন ৪৩৬ ডলারের পরিবর্তে ৪৬৬ ডলার আমদানি দেখায়। বিগত বছর ৩১ চালানের মাধ্যমে ৬৬ হাজার টন ফার্নেস অয়েল আমদানি করে। টন প্রতি ২৯ মার্কিন ডলার অতিরিক্ত বিবেচনা করলে মাত্র ১২ মাসেই প্রায় ২ মিলিয়ন মার্কিন ডলার বা ২৪ কোটি টাকার বেশি পাচার করেছে সামিট গোষ্ঠী।

ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি