২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ফাঁকা ঢাকার নিরাপত্তায় যে ব্যবস্থা নেওয়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক

ঈদের সময়ে চুরি-ছিনতাই বেড়ে যায়। প্রতি বছরই এই চিত্র দেখা যায় ঢাকায়।বিষয়টি মাথায় রেখে এবার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চেৌধুরী।

ঈদের ৫০০ পেট্রোল টিম কাজ করবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ঈদুল আজহার দিন রাজধানীর অলিগলি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ পয়েন্টে ৫০০ পেট্রোল টিম কাজ করবে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ঈদের ছুটিতে যাননি। তারা সারা দেশেই মাঠে রয়েছেন।

শুক্রবার (৬ জুন) জাতীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমাদের পেট্রোল টিম অলিগলিতেও কাজ করবে। গণমাধ্যমকর্মীদের কাছে অনুরোধ, কোনও তথ্য থাকলে সঙ্গে সঙ্গে থানায় জানান। ছোটখাটো ঘটনাও যেন না ঘটে, সেই ব্যবস্থা আমরা নিচ্ছি।’

বিভিন্ন ঘটনায় থানায় মামলা না নেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘যদি কোনও অভিযোগের মামলা না নেওয়া হয়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে সিলেট বিভাগে পাইলট প্রকল্প হিসেবে অনলাইন জিডি চালু করা হয়েছে। ভবিষ্যতে অনলাইন জিডি ও মামলার ব্যবস্থা আরও বিস্তৃত করা হবে।’

অপরাধী গ্রেফতারের পর তারা আবার অপরাধে জড়ায়— এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটি আদালতের বিষয়। কিছুদিন আগে শীর্ষ সন্ত্রাসী ছাড়া পেয়েও আবার অপরাধে জড়িয়েছে। তাকে আবার আইনের আওতায় আনা হয়েছে। কেউ আইন ভাঙলে তাকে ছাড় দেওয়া হবে না। আইন সবার জন্য সমান।’

শেষে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘এবার নিরাপত্তা নিয়ে আমি শতভাগ কনফিডেন্ট। কোনও ধরনের ঝুঁকি আমরা রাখতে চাই না।’

ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি