১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নিহত শিক্ষার্থীদের স্মরণে তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠান শুরু

নিজেস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে ও জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও দোয়ার মাধ্যমে তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠান শুরু হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) বেলা পৌনে ১১টায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মিলনায়তনে ‘জুলাই গণহত্যার বিচার আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শন’ শীর্ষক এ অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন—আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে রাজধানী মাইলস্টোন স্কুল ও কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আইন ও বিচার বিভাগে যুগ্ম সচিব রুহুল আমিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইন ও বিচার বিভাগ সচিব শেখ আবু তাহের। অনুষ্ঠানে তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি

বাজেটে বাড়তে পারে করমুক্ত আয়সীমা

চীনের ডার্ক ল্যাব: রাসায়নিক পরীক্ষায় নতুন যুগ

মেসি থাকতেই আরেকটি বিশ্বকাপ নিয়ে নিতে হবে: ইরফান

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর দিল আমিরাত

নিত্যপণ্যে স্বস্তির খবর, ৬০ পণ্যের দাম কমাতে কর হ্রাস