১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

নাইম হাসানের ঘূর্ণিতে লিড পেলো বাংলাদেশ 

নিজেস্ব প্রতিবেদক

গল টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনে লিডের সুবাস পাচ্ছিলো শ্রীলঙ্কা। ৪ উইকেট হাতে নিয়ে ৩০ রানে পিছিয়ে থেকে মধ্যাহ্ন বিরতিতে যায় লঙ্কানরা। তবে দ্বিতীয় সেশনে স্পিনার নাইম হাসানের ঘূর্ণিতে উল্টো লিড পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৪৮৫ রানে অলআউট করে ১০ রানের লিড পেয়েছে টাইগাররা। ৫ উইকেট নিয়েছেন নাইম।

নিজেদের প্রথম ইনিংসে ৪৯৫ রানে অলআউট হয় বাংলাদেশ। তার জবাব বেশ ভালোভাবেই দিচ্ছিলো শ্রীলঙ্কা। পাথুম নিশাঙ্কার সেঞ্চুরিতে ৪ উইকেট হারিয়ে ৩৬৮ রান সংগ্রহ করে তৃতীয় দিনের খেলা শেষ করে শ্রীলঙ্কা। ১৮৭ রান করেন নিশাঙ্কা।

কামিন্দু মেন্ডিস ৩৭ ও ধনাঞ্জায়া ডি সিলভা ১৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেন। দিনের শুরুতেই বাংলাদেশকে সাফল্য এনে দেন স্পিনার নাইম হাসান। ১৯ রান করা ধনাঞ্জায়াকে সাজঘরে ফেরান তিনি।

এরপর লঙ্কান শিবিরে আঘাত হানেন পেসার হাসান মাহমুদ। ক্রিজে আসা কুশল মেন্ডিসকে আউট করেন তিনি। ১৭ বলে ৫ রান করে ফিরে যান কুশল।

তবে মিলান রথনায়েককে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন কামিন্দু মেন্ডিস। ফিফটি তুলে নেন তিনি। ৮৪ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে মধ্যাহ্ন বিরতির পর হঠাৎ ধসে ৪৮৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।

কামিন্দু মেন্ডিস ৮৭, রথনায়েকে ৩৯ রানে আউট হন। প্রথম ইনিংসে ১০ রানের লিড পায় বাংলাদেশ। নাইম হাসান ৫টি ও হাসান মাহমুদ নেন ৩টি উইকেট।  

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি

বাজেটে বাড়তে পারে করমুক্ত আয়সীমা

চীনের ডার্ক ল্যাব: রাসায়নিক পরীক্ষায় নতুন যুগ

মেসি থাকতেই আরেকটি বিশ্বকাপ নিয়ে নিতে হবে: ইরফান

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা