৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ডাকসুতে নির্বাচিতদের ঢাকা মহানগর উত্তর জামায়াতের অভিনন্দন

নিজেস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের নিরঙ্কুশ বিজয়ে নির্বাচিতদের শুভেচ্ছা অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর শাখা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ও সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম এক যৌথ শুভেচ্ছা বার্তায় তাদের অভিনন্দন জানান।

তারা বলেন, দেশের সকল গণতান্ত্রিক ও স্বৈরাচারিবিরোধী আন্দোলনে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ত্যাগ, কোরবানি ও অবদানের কথা আমাদের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ।

এমনকি জুলাই বিপ্লবেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপসহীন ভূমিকা পালন করেছেন। এক্ষেত্রে ইসলামী ছাত্রশিবিরের ভূমিকাও দেশ ও জাতি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে।

মহানগরী উত্তর জামায়াতের এই দুই নেতা বলেন, ইসলামী ছাত্রশিবির শুধু জুলাই বিপ্লবে নয় বরং স্বাধীনতা পরবর্তী সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। বিশেষ করে জুলাই বিপ্লবে ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছিল সম্মুখ সারতে।

তারা দেশ, জাতি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনের মনিকোটায় স্থান করে নিয়েছে। তারা এখন দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণির শিক্ষার্থীদের কাছে অধিকতর গ্রহণযোগ্য ছাত্র সংগঠন। যার প্রতিফলন ঘটেছে সদ্য সমাপ্ত ডাকসু নির্বাচনে। ফলে গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস সহ ২৮ পদের মধ্যে ২৩টিতে ঐতিহাসিক বিজয় লাভ করেছে। যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক মাইল ফলক।

নেতৃদ্বয় নবনির্বাচিত ডাকসু নেতৃত্বের দায়িত্ব পালনে সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং সকল প্রকার দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে ওঠে সততা, দক্ষতা ও প্রজ্ঞার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক সমস্যা সমাধান এবং শান্তিপূর্ণ সহাবস্থানের প্রাণান্তকর প্রচেষ্টা চালানোর আহ্বান জানান। তারা সকল বিজয়ীদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জ্ঞাপন করেন।

ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি