৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে আগামীর পথরেখা তৈরি হবে: আলী রীয়াজ

নিজেস্ব প্রতিবেদক

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে আগামীর পথরেখা তৈরি হবে।

তিনি বলেন, ‘দুয়েকটি বিষয়ে নোট অব ডিসেন্ট থাকলেও ৮৪টি বিষয়ের অধিকাংশ বিষয়েই দলগুলো একমত হয়েছে। তার মানে এক ধরনের রাজনৈতিক ঐকমত্য হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘৩১ জুলাই আনুষ্ঠানিক বৈঠক শেষ হলেও সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ইতোমধ্যে একাধিক অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে। বিশেষ করে অঙ্গীকারনামা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গেও আলোচনা হয়েছে।’

এ নিয়ে বিশেষজ্ঞ প্যানেলের ২ সাবেক বিচারপতি, তিনজন আইনজীবী ও ২ জন আইনের শিক্ষক মতামত দিয়েছেন। অ্যাটর্নি জেনারেলের সঙ্গেও পরামর্শ করা হয়েছে বলে জানান তিনি।

আলী রীয়াজ বলেন, ‘এই প্রক্রিয়ায় কমিশন আসলে নিজের পক্ষ থেকে কিছু চাপিয়ে দিতে চায় না। অনেকে বলেছেন কিছু বিষয়ে এই সরকারও বাস্তবায়ন করতে পারে। তবে আজ আলোচনা শেষে সব রাজনৈতিক দলোর অবস্থান সরকারকে জানাতে পারবো। সে বিষয়টি যত দ্রুত সম্পন্ন করতে পারবো, তত দ্রুত সরকারের কাছে পৌঁছে দিতে দেওয়া সম্ভব হবে।’

তিনি প্রতিটি রাজনৈতিক দলের অব্যাহত ও দৃঢ় সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা জানান।

বৈঠকে কমিশনেরসদস্য হিসেবে উপস্থিত রয়েছেন—বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি