১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয় ঐকমত্য কমিশন কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না: আলী রীয়াজ

নিজেস্ব প্রতিবেদক

রাষ্ট্র সংষ্কারে রাজনৈতিক দলগুলোর বক্তব্য আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়েই জাতীয় ঐকমত্য কমিশন ঐকমত্য তৈরির চেষ্টা করছে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।

তিনি বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশন কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না।

সোমবার (৭ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১০ম দিনের আলোচনার সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলী রীয়াজ বলেন, ইতোমধ্যে কিছু বিষয়ে আলোচনার অগ্রগতি হয়েছে, কিছু বিষয়ে আলোচনা চলছে। এনসিসি গঠনের ক্ষেত্রে অধিকাংশ দল দ্বিমত পোষণ করছে। জাতীয় ঐকমত্য কমিশন কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না।

ঐকমত্য প্রতিষ্ঠায় সবার চেষ্টা রয়েছে বলে জানান অধ্যাপক আলী রীয়াজ। 

এ সময় রাজনৈতিক দলগুলোকে বেশি বেশি আলোচনায় বসার মাধ্যমে দ্রুত ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানান তিনি।

সোমবারের বৈঠকের আলোচ্য সূচিতে রয়েছে- উপজেলা পর্যায়ে অধঃস্তন আদালতের সম্প্রসারণ, জরুরি অবস্থা ঘোষণা এবং নারী প্রতিনিধিত্ব।

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি

বাজেটে বাড়তে পারে করমুক্ত আয়সীমা

চীনের ডার্ক ল্যাব: রাসায়নিক পরীক্ষায় নতুন যুগ

মেসি থাকতেই আরেকটি বিশ্বকাপ নিয়ে নিতে হবে: ইরফান

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর দিল আমিরাত

নিত্যপণ্যে স্বস্তির খবর, ৬০ পণ্যের দাম কমাতে কর হ্রাস