২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

চীনের প্রকৃতিতে বসন্তের ছোঁয়া

নিজেস্ব প্রতিবেদক

চীনের বিভিন্ন অঞ্চলে প্রকৃতিতে লেগেছে শুভ্র ছোঁয়া। ডালে ডালে ফুটেছে প্লাম ফুল। পরিযায়ী পাখিরাও মনে সুখে গাইছে গান। হয়তো কনো কাব্যিক বসন্তের শুভেচ্ছা জানাতে লিখছেন কবিতা। চীন জুড়ে এখন ফুলের সৌন্দর্য প্রকৃতিপ্রেমীদের নজর কাড়ছে। সেই সাথে পাখপাখালি আর মৌমাছিদের আনাগোনা চোখে পড়ার মত দৃশ্য। যা দর্শনার্থীদের মুগ্ধ করছে।

দক্ষিণ-পশ্চিম চীনের ছোংছিন মিউনিসিপ্যালিটিতে, একটি রেল ট্রানজিট স্টেশনের কাছে প্লাম গাছের ফুল ফুটেছে, যা অনেক স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের দারুণভাবে আকর্ষণ করছে। ট্রেনগুলো ছুটে যায় ফুলে ভরা গাছের মধ্যে দিয়ে, যা কিনা যাত্রীদের জন্য অন্যতম উপভোগ্য হয়ে উঠেছে। স্থানীয়রা এই ট্রেনের নাম দিয়েছে “বসন্তের ট্রেন”।

দক্ষিণ-পশ্চিম চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরের একটি বাগানে ফুটেছে নানান রকম ফুল। যা স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের জন্য একটি মনোমুগ্ধকর ফুলের রাজ্য তৈরি করেছে। এই বাগানটি প্রায় ৫০ রকমে বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো হয়েছে, যা দর্শনার্থীদের জন্য একটি চোখ ধাঁধানো দৃশ্য উপহার দিচ্ছে। যেখানে প্রতিটি মুহূর্ত যেন একটি সুন্দর ছবির মতো মনে হয়। স্থানীয় বাসিন্দা এবং পর্যটকরা এই ফুলের সৌন্দর্য উপভোগ করতে এবং প্রকৃতির এই অপরূপ দৃশ্যকে ক্যামেরাবন্দী করতে এখানে ভিড় জমাচ্ছেন।

এদিকে, চীনের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে পরিযায়ী পাখিরা ডানা মেলছে দেশের উত্তরাঞ্চলের দিকে, এযেন পাখিদের বাড়ি ফেরার এক অনন্য দৃশ্য। এসময় কিচিরমিচির শব্দে মুখরিত হয় পুরো এলাকা। এছাড়া উত্তর চীনের তিয়ানচিনে, বিপুল সংখ্যক পরিযায়ী পাখি কিলিহাই ওয়েটল্যান্ড নেচার রিজার্ভে এসে পৌঁছেছে। বর্তমানে, এই রিজার্ভে ৫০টিরও বেশি প্রজাতির ১ লাখ ৩০ হাজারেরও বেশি পাখি বাস করে।

উত্তর চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের আলাসা লিগও ইয়েলো রিভার বরাবরের মত এবারও ৫ হাজারেরও বেশি বিভিন্ন ধরনের পরিযায়ী পাখি এসেছে। এই বছর এখানে চীনের দ্বিতীয় শ্রেণীর সুরক্ষিত পাখি এসেছে, যার মধ্যে ব্ল্যাক স্টর্ক, গ্রেট বাস্টার্ড, হুপার সোয়ান এবং গ্রে ক্রেন রয়েছে।

এদিকে, বসন্তের আগমনের সাথে সাথে ফুচিয়ান, হাইনানসহ চীনের বিভিন্ন অঞ্চলে পুরোদমে শুরু হয়েছে কৃষিকাজ, যা সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছে বসন্তের আগমনী বার্তা। এছাড়া এই কৃষিকাজে কৃষকদের আধুনিক প্রযুক্তি এবং কৃত্তিম বুদ্ধিমত্তার ব্যবহার লক্ষণীয়।

উত্তর-পশ্চিম চীনের শানসি প্রদেশের ছিংলিং পর্বতমালার গভীরে অবস্থিত, নিংশান কাউন্টির প্লাম গাছেও ফুটেছে ফুল। এখানের চিউ প্লাম গার্ডেনে, প্রায় ১০০ হেক্টর জমির উপর নির্মিত, যেখানে ১৪০টিরও বেশি বিভিন্ন প্রজাতির ১০ হাজারেরও বেশি গাছে ফুল ফুটেছে। যা স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের জন্য আকর্ষনীয় স্থান হয়ে উঠেছে।

ফজরের নামাজ পড়েই ধান কাটতে নামেন এমপি এনামুল

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

জামায়াতের এমপিকে মসজিদে হত্যাচেষ্টা, সংসদে চাইলেন নিরাপত্তা

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

পাকিস্তানের দুই শহরে অঘোষিত ‘লকডাউন’

শান্তি চাইলে সরাসরি যোগাযোগ করুক তেহরান: ট্রাম্প

পিরোজপুর ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত

১৭ বছর পর ভাত খেলেন বিএনপি সমর্থক সেই ইনু মিয়া

হামে আরও ৩ শিশুর মৃত্যু