২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন: ঢাকায় চায়না বুক কর্ণারের যাত্রা শুরু

নিজেস্ব প্রতিবেদক

চীন ও বাংলাদেশের মধ্যে দীর্ঘস্থায়ী কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন এবং উভয় দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরও গভীর করার লক্ষ্যে ঢাকার জাতীয় গ্রন্থাগারে উদ্বোধন করা হলো চায়না বুক কর্ণার। যা দুই দেশের সাংস্কৃতিক ক্ষেত্রে বাস্তব সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদী আয়োজকরা।

বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস এবং চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় প্রচার বিভাগ পরিচালিত চায়না ইন্টারন্যাশনাল কমিউনিকেশনস গ্রুপ যৌথভাবে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করে।

রোববার জাতীয় গ্রন্থাগারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং চায়না ইন্টারন্যাশনাল কমিউনিকেশনস গ্রুপের প্রেসিডেন্ট তু চান ইউয়ান।

অনুষ্ঠানের শুরুতে উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর হাতে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের লেখা ‘দেশ প্রশাসন’ বইয়ের প্রথম খণ্ড তুলে দেন তু চান ইউয়ান। এরপর তারা গ্রন্থাগারে নতুন সংযোজিত চায়না বুক কর্নার ঘুরে দেখেন।

এ সময় মোস্তফা সরয়ার ফারুকী চায়না বুক কর্ণারের প্রশংসা করেন এবং দুই দেশের বই বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন।

মোস্তফা সরয়ার ফারুকী তার বক্তব্যে এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এই ‘চায়না বুক কর্ণার’ শুধু বইয়ের একটি সংগ্রহশালা নয়, এটি বাংলাদেশ ও চীনের জনগণের মধ্যে জ্ঞান, সংস্কৃতি ও বন্ধুত্বের একটি সেতু তৈরি করবে। আমি বলতে চাই আমাদের এখনও সহযোগিতার অনেক ক্ষেত্র রয়েছে। আমরা বর্তমানে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে কাজ করছি। বিশেষ করে সাংস্কৃতিক ঐতিহ্য জাদুঘর, ঐতিহ্যবাহী শিল্পকলা এবং চলচ্চিত্র। কারণ চলচ্চিত্র চীনা সাংস্কৃতিক ঐতিহ্যবাহী শিল্পকলার একটি শক্তিশালী হাতিয়ার। আগামী মাসগুলোতে আমরা আরও কর্মশালা এবং প্রোগ্রাম দেখতে পাব।”

উপদেষ্টা চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার কথাও ব্যক্ত করেন।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘বর্তমান বিশ্ব সবচেয়ে বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে বিভিন্ন সংস্কৃতির মধ্যে আদান-প্রদান ও পারস্পরিক বোঝাপড়া আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। চীন সাংস্কৃতিক আধিপত্যের পরিবর্তে বিভিন্ন সভ্যতার মধ্যে সংলাপের পক্ষে। মানবসভ্যতার অগ্রগতিতে চীন ও বাংলাদেশ উভয়েরই একটি গৌরবময় ইতিহাস রয়েছে। সিল্ক রোডের মাধ্যমে আমাদের বন্ধুত্ব ও আদান-প্রদানের গল্প সহস্রাব্দ প্রাচীন এবং আজও তা বিদ্যমান।

বিখ্যাত চীনা ভিক্ষু ফা শিয়ান ও চুয়ানচাং বৌদ্ধ ধর্মগ্রন্থের সন্ধানে পশ্চিমে যাত্রা করেছিলেন। অতীশ দীপঙ্কর, একজন বৌদ্ধ ধর্মীয় গুরু, চীনে বৌদ্ধধর্ম প্রচার করেছিলেন। তাঁরা ছিলেন আমাদের সাংস্কৃতিক আদান-প্রদানের পথিকৃৎ। মিং রাজবংশের বিখ্যাত নাবিক চেং হ্য দুবার বাংলাদেশ সফর করেছিলেন। তাঁর বর্ণনা অনুযায়ী, এটি একটি সমৃদ্ধ, পরিচ্ছন্ন, সুন্দর মানুষ ও উর্বর ভূমি।

তিনি আরও বলেন. “আমরা যৌথভাবে চীন-বাংলাদেশ বন্ধুত্বের স্মরণে এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির লক্ষ্যে জাতীয় গ্রন্থাগারে ‘চায়না বুক সেন্টার’ প্রতিষ্ঠা করছি। এই সেন্টার বাংলাদেশের পাঠকদের ঐতিহ্যবাহী ও আধুনিক চীন সম্পর্কে একটি সামগ্রিক ধারণা দেবে। ভবিষ্যতে, আমরা সেন্টারটির সংগ্রহ আরও বৃদ্ধি করব।”

প্রাথমিকভাবে এই বুক কর্ণনারে সংস্কৃতি, ট্যুরিজম, ইতিহাস, শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ১ হাজার বই যুক্ত করা হয়েছে। পরিবর্তে আরও বিভিন্ন বিষয়ের বইয়ের সংখ্যা বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এই বুক কর্ণারে চীনা ট্রান্সলেটর ডিভাইসের মাধ্যমে চীনা ভাষা থেকে ইংরেজি কিংবা বাংলা ভাষায় অনুবাদ করে বইগুলো পড়তে পারবেন পাঠকরা। বর্তমানে চায়না ইন্টারন্যাশনাল কমিউনিকেশনস গ্রুপের উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ১৮টি চায়না বুক কর্ণার রয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চীনের স্টেট কাউন্সিল ইনফরমেশন অফিসের পরিচালক মো কাও ই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ইয়াং হুই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী। এছাড়াও, বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ফজরের নামাজ পড়েই ধান কাটতে নামেন এমপি এনামুল

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

জামায়াতের এমপিকে মসজিদে হত্যাচেষ্টা, সংসদে চাইলেন নিরাপত্তা

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

পাকিস্তানের দুই শহরে অঘোষিত ‘লকডাউন’

শান্তি চাইলে সরাসরি যোগাযোগ করুক তেহরান: ট্রাম্প

পিরোজপুর ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত

১৭ বছর পর ভাত খেলেন বিএনপি সমর্থক সেই ইনু মিয়া

হামে আরও ৩ শিশুর মৃত্যু