৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

চীন এআই সহযোগিতা জোরদার ও ডিজিটাল বৈষম্য কমাবে: মুখপাত্র

নিজেস্ব প্রতিবেদক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সক্ষমতা বৃদ্ধিতে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখবে চীন এবং উন্নয়নশীল দেশগুলোর সক্ষমতা বাড়াতে সক্রিয় ভূমিকা রাখবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান। বুধবার বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

লিন জানান, চীন ও জাম্বিয়া মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ‘এআই সক্ষমতা বৃদ্ধি ও আন্তর্জাতিক সহযোগিতা’ শীর্ষক একটি পার্শ্ব অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করে। এতে রাশিয়া, ফ্রান্স, ব্রাজিল, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ইথিওপিয়া সহ ৭০টিরও বেশি দেশের প্রতিনিধি ও জাতিসংঘের অন্তর্ভুক্ত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা অংশ নেয়। আলোচনায় এআইয়ের ন্যায়সঙ্গত, অন্তর্ভুক্তিমূলক এবং ভারসাম্যপূর্ণ উন্নয়ন নিয়ে মতবিনিময় হয়।

লিন চিয়ান বলেন, চীন বিশ্বাস করে যে, কৃত্রিম বুদ্ধিমত্তা যেন প্রযুক্তিগত বৈষম্য না বাড়িয়ে বরং উন্নয়নশীল দেশগুলোর ক্ষমতায়নের হাতিয়ার হয়ে ওঠে, সেজন্য যৌথভাবে কাজ করতে হবে। চীন এ ক্ষেত্রেও গ্লোবাল সাউথের পাশে থাকবে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে চীনের উপস্থাপনায় এআই সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি সর্বসম্মত প্রস্তাব গৃহীত হয়। এরপর চীন একটি কর্মপরিকল্পনা চালু করে এবং জাম্বিয়ার সঙ্গে মিলে ‘এআই সক্ষমতা-নির্মাণ সহযোগিতা বিষয়ক বন্ধুগ্রুপ’ গঠন করে, যা এই উদ্যোগকে এগিয়ে নিচ্ছে।

ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি