২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

গেজেটের পক্ষে অবস্থান নিয়ে বিকালে বসছে কর ক্যাডার অ্যাসোসিয়েশনের বর্ধিত সভা

নিজেস্ব প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে রাজস্ব খাতকে দুটি পৃথক বিভাগে ভাগ করে অধ্যাদেশ জারি করেছে সরকার। যদিও একটি পক্ষ গেজেটের বিরুদ্ধে অবস্থান নিয়ে কলম বিরতিসহ বহিরাগতদের দিয়ে এনবিআর ভবনের সামনে বিভিন্ন কর্মসূচি করতে ইন্ধন দিচ্ছেন। এদিকে গেজেটের পক্ষে অবস্থান নিয়ে কর ক্যাডার অ্যাসোসিয়েশনের পক্ষ থাকে আজ বিকালে এনবিআর ভবনে বর্ধিত সভা আহ্বান করা হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা যুগান্তরকে বলেন, ‌‘যারা গেজেট বাতিলের জন্য আন্দোলন করছেন, তারা কার্যত এনবিআর প্রশাসনসহ সরকারকে অস্থিতিশীল করতে চান। এরা প্রকারান্তরে পতিত আওয়ামী লীগ সরকারের চক্রান্ত বাস্তবায়নে লিপ্ত। তারা মূলত ‌‘স্যাবটাজ লীগ’র সদস্য।’

তারা জানান, ‘নবসৃষ্ট দুই বিভাগের মাধ্যমে কীভাবে কর ও কাস্টমস ক্যাডারের পেশাগত স্বার্থ, কাঙ্ক্ষিত ক্যারিয়ার প্লানিং, রাজস্ব আয় বাড়ানো এবং জনস্বার্থ সুরক্ষা করা যায়- সে বিষয়ে তারা সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা অব্যাহত রাখবেন।’

উল্লেখ্য, গত ১২ মে রাতে এনবিআর বিলুপ্ত করে বহুল আলোচিত ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’ জারি করেছে অন্তর্বর্তী সরকার।

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি

বাজেটে বাড়তে পারে করমুক্ত আয়সীমা

চীনের ডার্ক ল্যাব: রাসায়নিক পরীক্ষায় নতুন যুগ

মেসি থাকতেই আরেকটি বিশ্বকাপ নিয়ে নিতে হবে: ইরফান

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর দিল আমিরাত

নিত্যপণ্যে স্বস্তির খবর, ৬০ পণ্যের দাম কমাতে কর হ্রাস