১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

খাদ্য উপদেষ্টার সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজেস্ব প্রতিবেদক

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন বৈঠক করেন। এসময় বাংলাদেশের খাদ্য নিরাপত্তাসহ রাশিয়া থেকে গম আমদানির বিষয়ে আলোচনা হয়।

বুধবার (১৪ মে) খাদ্য মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে খাদ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশে খাদ্যশস্য- বিশেষ করে গম ও সারের বড় একটি অংশ রাশিয়া থেকে আমদানি করা হয়। তবে এ মুহূর্তে বাংলাদেশে পর্যাপ্ত খাদ্যশস্য মজুদ রয়েছে। দেশে বর্তমানে গমের চাহিদা প্রায় ৭০ লাখ মেট্রিক টন। দেশে উৎপাদন হয় মাত্র ১০ লাখ মেট্রিক টন এবং বাকি ৬০ লাখ মেট্রিক টন আমদানি করতে হয়।

খাদ্য উপদেষ্টা আরও বলেন, রাশিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। রাশিয়ার সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্কের বিষয় উল্লেখ করে তিনি দুই দেশের মধ্যে অর্থনৈতিক, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহায়তা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে খাদ্য সচিব মো. মাসুদুল হাসান এবং ঢাকায় রাশিয়ার দূতাবাসের কাউন্সেলর ভ্লাদিমির মোচালভ উপস্থিত ছিলেন।

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি

বাজেটে বাড়তে পারে করমুক্ত আয়সীমা

চীনের ডার্ক ল্যাব: রাসায়নিক পরীক্ষায় নতুন যুগ

মেসি থাকতেই আরেকটি বিশ্বকাপ নিয়ে নিতে হবে: ইরফান

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর দিল আমিরাত

নিত্যপণ্যে স্বস্তির খবর, ৬০ পণ্যের দাম কমাতে কর হ্রাস