১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

কেমিক্যাল ছাড়াই পুরাতন স্বর্ণ হবে চকচকে

নিজেস্ব প্রতিবেদক

বিশ্ব বাজারে হু হু করে বাড়ছে স্বর্ণের দাম। বর্তমানে ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭০ হাজারেরও বেশি। স্বর্ণের দাম আকাশচুম্বি হওয়ায় সাধারণ মানুষের পক্ষে নতুন গয়না কেনা কঠিন হয়ে যাচ্ছে।

এমন পরিস্থিতিতে কালো হয়ে যাওয়া পুরাতন স্বর্ণের দুল, চেইন, আংটি কোনো রাসায়নিক পদার্থ ছাড়াই সহজ উপায়ে নতুনের মতো চকচকে করে ব্যবহার করতে পারেন।

পুরাতন স্বর্ণ গয়না পরিষ্কার করার জন্য দুটি জিনিসের প্রয়োজন হবে। গয়নার পরিমাণের উপর নির্ভর করে এক থেকে দুই চামচ হলুদ এবং পাঁচ থেকে ছয়টি সাবান বাদাম। রেঠা সারারাত জলে ভিজিয়ে রাখুন। রিঠায় এমন উপাদান আছে যা প্রাকৃতিকভাবে ফেনা তৈরি করে। রাতে ভিজিয়ে রাখা সাবান বাদাম সকালে জলের সাথে সেদ্ধ করে নিন।

১.এই পানি একটু ঠান্ডা হলে স্বর্ণের গয়না পানিতে রাখুন। এছাড়া এক চামচ হলুদ গুঁড়ো যোগ করুন এবং আলতো করে ঘষুন।

২.একটি পরিষ্কার নরম ব্রাশের সাহায্যে, নকশার ভেতরের অংশগুলি আলতো করে ঘষে স্বর্ণটি সম্পূর্ণরূপে পরিষ্কার করুন।

৩. এখন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নরম শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন।

৪. পুরাতন কালো স্বর্ণের গয়না আবার চকচক করবে।

এই জিনিস দিয়ে পরিষ্কার করবেন না

১. স্বর্ণের গয়না পরিষ্কার করার জন্য কখনও অ্যাসিডিক পদার্থ ব্যবহার করা উচিত নয়। লেবু, ভিনেগার বা সোডা দিয়ে পরিষ্কার করলে স্বর্ণের ঔজ্জ্বল্য ম্লান হয়ে যেতে পারে।

২. এছাড়া স্বর্ণের গয়না পানিতে ডুবিয়ে ফুটিয়ে ফেলার ভুল কখনও করা উচিত না। এতে করে গয়নায় থাকা হীরা, পাথর বা মুক্তা খুলে পড়ে যেতে পারে।

ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি