১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

একযোগে পুলিশের ১৩৬ ইন্সপেক্টরকে বদলি

নিজেস্ব প্রতিবেদক

বাংলাদেশ পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) পদমর্যাদার ১৩৬ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদেরকে বদলি করা হয়।

বুধবার (২৬ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট শাখার অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

একটি প্রজ্ঞাপনে ৭৩ জনকে ও অন্য একটি প্রজ্ঞাপনে ৬৩ জন পুলিশ পরিদর্শককে বদলি করা হয়। বদলীকৃতদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন। 

প্রজ্ঞাপন অনুযায়ী, পরিদর্শক পদমর্যাদার এই ১৩৬ কর্মকর্তাকে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, সিলেট, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম রেঞ্জ ও মেট্রোপলিটনে বদলি করা হয়েছে।

বদলি হওয়া পুলিশ সদস্যদের আগামী ২৯ নভেম্বরের মধ্যে কর্মস্থলে যোগদানের কথাও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

চুয়াডাঙ্গা সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় আটক ১০

এবার হজে গিয়ে মারা গেছেন ৩৭ বাংলাদেশি

জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বাণিজ্য বিরোধ এড়াতে চীন-ইইউ’র সংলাপ

চীনের জাতীয় ক্লাসিক গ্রন্থ জাদুঘর

ইরান যুদ্ধে আমাদের জড়ানোই উচিত হয়নি: ট্রাম্প

ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত

ফজরের নামাজ পড়েই ধান কাটতে নামেন এমপি এনামুল

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ