রাজধানীর উত্তরায় বৃহস্পতিবার বজ্রপাতের আঘাতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়াও এ ঘটনায় আরও চারজন আহত হয়েছে। খবর বিবিসি বাংলার।
নিহতের নাম রাকিবুল হাসান খান রাফি (২৩)। তিনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) সিভিল ডিপার্টমেন্টের শিক্ষার্থী ছিলেন।
টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
রাফির ফুফাতো ভাই শ্রাবণ জানান, দুপুরের দিকে টঙ্গীর ইজতেমা মাঠে কয়েকজন মিলে ক্রিকেট খেলতে যায়। বৃষ্টি শুরু হলে খেলা থামিয়ে ফেরার পথে তারা বজ্রপাতের শিকার হন। ঘটনাস্থলেই রাফির মৃত্যু হয়। আহতদের উত্তরার আহসানিয়া মিশন ক্যানসার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।