২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ইয়ুননানের ছাদজুড়ে চা পাতা

নিজেস্ব প্রতিবেদক

বসন্তে চীনজুড়ে প্রকৃতি যেন ডানা মেলে ধরে। এ সময় চা বাগানে নতুন কুঁড়ি তোলার হিড়িকও পড়ে। বিশেষ করে চিংমাই পাহাড়ে এবারের বসন্তেও দেখে মিলেছে চোখজুড়ানো ছবির। চাষিরা তাদের সংগ্রহ করা পাতা ঘরের ছাদে বাঁশের তৈরি এক ধরনের মাচায় ছড়িয়ে দেন, যা পাহাড়ি হাওয়া আর সরাসরি সূর্যের আলোয় ধীরে ধীরে শুকিয়ে গেলে রয়ে যায় এর গুণগত মান।

এ সময়ে চিংমাইয়ের চা চাষীরা ছাদে ছাদে তাদের সংগৃহীত পাতা নিয়েই ব্যস্ত সময় কাটান,যা প্রথমে দূর থেকে দেখলে মনে হবে ছোট ছোট সবুজ টিলায় কেউ ছাদেই গড়ে তুলেছেন, তার স্বপ্নের চা বাগান।

এক দু’দিনের নয়, শতাব্দীপ্রাচীন এই পদ্ধতি যেন প্রকৃতি ও ঐতিহ্যের অপূর্ব মেলবন্ধন। এতে চায়ের স্বাভাবিক স্বাদ যেমন ঠিক থাকে, তেমনি পাহাড়ের বুনো ঘ্রাণও থাকে অটুট। আর এই প্রক্রিয়া যেন তুলে ধরে পাহাড়ি মানুষের সরল, সময়ের বাইরে থাকা মানুষের জীবন্ত ছবি।

চিংমাই পাহাড়ের এই ছাদভিত্তিক চা প্রক্রিয়াকরণ যেন একটি ক্ষুদ্র জগত; যেখানে প্রকৃতি, মানুষ আর ঐতিহ্য একসঙ্গে টিকে আছে।

ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি