১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আশুলিয়ায় বাসে আগুন

নিজেস্ব প্রতিবেদক

সাভারের আশুলিয়ায় পার্কিং করা লাব্বাইক পরিবহণের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের এক ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে।

রোববার (১৮ মে) রাত ১১টা ৫০ মিনিটে আশুলিয়ার নতুন ডিইপিজেডের সামনে পার্কিং করা ওই বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আব্দুল আহাদ গণমাধ্যমকে বলেন, রাত ১১টা ৫৮ মিনিটে ডিইপিজেড ফায়ার সার্ভিসে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে ঘটনাস্থলে ডিইপিজেড ফায়ার সার্ভিসের এক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এতে ১২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা জানা যায়নি বলে জানান তিনি।

ফায়ার সার্ভিসের ধারণা, অসাবধানবশত ফেলে দেওয়া সিগারেটের অংশ থেকে অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে।

এদিকে এই অগ্নিকাণ্ডে স্থানীয় পরিবহণ শ্রমিকদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মালিকপক্ষের দাবি, আগুনে সম্পূর্ণ বাসটি পুড়ে যাওয়ায় প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

চুয়াডাঙ্গা সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় আটক ১০

এবার হজে গিয়ে মারা গেছেন ৩৭ বাংলাদেশি

জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বাণিজ্য বিরোধ এড়াতে চীন-ইইউ’র সংলাপ

চীনের জাতীয় ক্লাসিক গ্রন্থ জাদুঘর

ইরান যুদ্ধে আমাদের জড়ানোই উচিত হয়নি: ট্রাম্প

ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত

ফজরের নামাজ পড়েই ধান কাটতে নামেন এমপি এনামুল

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ