১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

‘আমরা আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছি’

নিজেস্ব প্রতিবেদক

যশোরের বাঘারপাড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ৮টার দিকে এনসিপি নেতৃবৃন্দ বাঘারপাড়া উপজেলা সদরে পৌঁছান। উপজেলার চৌরাস্তা মোড়ে এ পথসভা অনুষ্ঠিত হয়।

গাড়িবহরে বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন। কিন্তু মঞ্চে উঠে কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষে সংক্ষিপ্ত বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, আমরা আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছি। আওয়ামী লীগ যশোরসহ সারা দেশে নির্যাতন-নিপীড়ন চালিয়েছে।

সংক্ষিপ্ত এই অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় নেতারা শুক্রবার যশোরের সভায় সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

পাঁচ মিনিট অবস্থান শেষে গাড়ি বহরসহ যশোর শহরের উদ্দেশ্যে রওনা হন এনসিপি নেতৃবৃন্দ। শুক্রবার দুপুরে যশোর শহরের কেন্দ্রীয় ঈদগাহের পাশে পথসভা অনুষ্ঠিত হবে এনসিপির উদ্যোগে।

চুয়াডাঙ্গা সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় আটক ১০

এবার হজে গিয়ে মারা গেছেন ৩৭ বাংলাদেশি

জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বাণিজ্য বিরোধ এড়াতে চীন-ইইউ’র সংলাপ

চীনের জাতীয় ক্লাসিক গ্রন্থ জাদুঘর

ইরান যুদ্ধে আমাদের জড়ানোই উচিত হয়নি: ট্রাম্প

ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত

ফজরের নামাজ পড়েই ধান কাটতে নামেন এমপি এনামুল

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ