৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক অনিশ্চয়তার মাঝে চীনের মুদ্রানীতিতে স্থিতিশীলতার ইঙ্গিত

নিজেস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও ২০২৫ সালের প্রথম প্রান্তিকে চীনের মুদ্রানীতিতে স্থিতিশীলতা ও দৃঢ়তার বার্তা পাওয়া গেছে, যা সামাজিক অর্থায়ন ও বৈদেশিক বাণিজ্যে আস্থা বৃদ্ধিতে ভূমিকা রাখছে বলে জানিয়েছেন এক অর্থনৈতিক বিশেষজ্ঞ।

শুক্রবার চীনের কেন্দ্রীয় ব্যাংক, পিপলস ব্যাংক অব চায়না প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, চীনের ‘পাল্টা-চক্রাকার’ মুদ্রানীতি কার্যকর ভূমিকা রেখেছে।

প্রান্তিকের শেষে মোট অর্থায়নের পরিমাণ স্থিতিশীলভাবে বেড়েছে, ঋণের কাঠামো আরও সুসংগঠিত হয়েছে এবং ইউয়ানের বিনিময় হার যুক্তিসংগত ও ভারসাম্যপূর্ণ পর্যায়ে ছিল।

মার্চেন্টস ইউনিয়ন কনজিউমার ফাইন্যান্স কোম্পানির প্রধান গবেষক তং সিমিয়াও বলেন, ‘বিভিন্ন মুদ্রানীতির সমন্বয়ে অর্থনৈতিক ঋণ গ্রহণের পরিমাণ যুক্তিসঙ্গতভাবে বেড়েছে, সামাজিক অর্থায়নের সামগ্রিক খরচ কমেছে এবং ঋণ কাঠামো আরও সঠিকভাবে নির্ধারিত হয়েছে।’

প্রতিবেদনে বাস্তব অর্থনীতিতে সহায়তা এবং ভোক্তা ব্যয় বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। তং বলেন, ‘মৌলিক খাতে মনোযোগী নীতিগুলো এবং বৈদেশিক বাণিজ্য স্থিতিশীল রাখার প্রতি জোর ভবিষ্যতের নীতিমালায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাম্প্রতিক নীতিগত পদক্ষেপগুলো বাজার ও প্রত্যাশাকে স্থিতিশীল রাখতে সাহায্য করেছে।

ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি