১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩৬ দিনে কোন বিপ্লব বা অভ্যুত্থান হয় না: রুমিন ফারহানা

নিজেস্ব প্রতিবেদক

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, কোন পরিবর্তন,কোন অভ্যুত্থান,কোন বিপ্লব,কোন যুদ্ধ ৩৬ দিন বা এক মাসের হয় না।মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে গাইবান্ধা জেলা ইনডোর স্টেডিয়াম গ্রাউন্ডে অনুষ্ঠিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, “কোন পরিবর্তন, কোন অভ্যুত্থান, কোন বিপ্লব, কোন যুদ্ধ ৩৬ দিন বা এক মাসের হয় না। কেউ যদি মনে করে অল্প কয়েকদিন নেই শেখ হাসিনাকে দেশ থেকে সরানো গেছে, তাহলে তারা বোকা স্বর্গে বাস করেছে।”

তিনি বলেন, “একটি রাজনৈতিক দল কিছুদিন আগে আত্মপ্রকাশ করেছে। তারা বলা শুরু করল এই অভ্যুত্থান ৩৬ দিনেই হয়ে গেছে। শেখ হাসিনা নাকি ৩৬ দিনের অভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।”

রুমিন প্রশ্ন তোলেন, “যদি ৩৬ দিনে শেখ হাসিনা চলে যেতে বাধ্য হতো, তাহলে গত ১৫ বছর আমাদের যে কয়েক হাজার নেতাকর্মী প্রাণ দিল, আমাদের যে ৭০০’র উপর নেতাকর্মী গুম হয়ে গেল, বিচার বহির্ভূতভাবে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলল, আমাদের ৫০ লক্ষ নেতাকর্মীর নামে দেড় লক্ষ মামলা দেয়া হলো,সেগুলোর হিসাব কি হবে?”

তিনি বলেন, “দেশনেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, ৭৬ বছর বয়সে কারাগারে যান নাই?”

ব্যারিস্টার রুমিন বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গত ১৭ বছর বাংলাদেশে আসতে পারে নাই। এই ত্যাগের কোন মূল্য নাই?”

তিনি আরও বলেন, “আমার সামনে বসা ভাই-বোনেরা এবং আমার পাশে বসা আমার সহকর্মীবৃন্দ,আমাদের প্রত্যেকের নামে গড়ে মিনিমাম ৫০টা থেকে ৬০টা মামলা আছে। এরপরে তো দুদু ভাই থেকে শুরু করে যারা সাংগঠনিক বড় বড় পদে ছিল, একেকজনের বিরুদ্ধে ২০০-৩০০-৪০০ মামলা। তারা নিজেরাও দেন না তাদের বিরুদ্ধে কয়টা মামলা। এই ত্যাগের কোন মূল্য নাই?”

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, “কোন পরিবর্তন, কোন অভ্যুত্থান, কোন বিপ্লব, কোন যুদ্ধ ৩৬ দিন বা এক মাসের হয় না। বছরের পর বছর, যুগ পার হয়ে যায়। মানুষের আত্মত্যাগ, মানুষের সংগ্রাম, মানুষের রক্ত মিশে থাকে সেই সংগ্রাম আর বিপ্লবের পেছনে। কেউ যদি মনে করে অল্প কয়েকদিন নেই শেখ হাসিনাকে দেশ থেকে সরানো গেছে, তাহলে তারা বোকা স্বর্গে বাস করেছে।”

চুয়াডাঙ্গা সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় আটক ১০

এবার হজে গিয়ে মারা গেছেন ৩৭ বাংলাদেশি

জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বাণিজ্য বিরোধ এড়াতে চীন-ইইউ’র সংলাপ

চীনের জাতীয় ক্লাসিক গ্রন্থ জাদুঘর

ইরান যুদ্ধে আমাদের জড়ানোই উচিত হয়নি: ট্রাম্প

ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত

ফজরের নামাজ পড়েই ধান কাটতে নামেন এমপি এনামুল

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ