১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

লন্ডনে চিকিৎসাধীন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল, জানালেন ব্যক্তিগত চিকিৎসক

নিজেস্ব প্রতিবেদক

লন্ডনে দ্য ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল রয়েছে। শারীরিক অসুস্থতা বিবেচনা করে প্রয়োজন অনুযায়ী প্রতিদিনই তাঁর স্বাস্থ্যের কোনো না কোনো বিষয়ে পরীক্ষা করা হচ্ছে। সে অনুযায়ী চিকিৎসা দিচ্ছেন মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন আজ রোববার প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।

গত ১৭ জানুয়ারি শুক্রবার লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য ক্লিনিকের অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বে বিশেষজ্ঞদের নিয়ে খালেদা জিয়ার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়। ৮ জানুয়ারি লন্ডনের দ্য ক্লিনিকে ভর্তির পর থেকে খালেদা জিয়া অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

৮ জানুয়ারি বুধবার খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে আসেন। ওই দিনই লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে সরাসরি তাঁকে বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য ক্লিনিকে নিয়ে ভর্তি করা হয়। সেখানেই তিনি অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন।

চুয়াডাঙ্গা সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় আটক ১০

এবার হজে গিয়ে মারা গেছেন ৩৭ বাংলাদেশি

জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বাণিজ্য বিরোধ এড়াতে চীন-ইইউ’র সংলাপ

চীনের জাতীয় ক্লাসিক গ্রন্থ জাদুঘর

ইরান যুদ্ধে আমাদের জড়ানোই উচিত হয়নি: ট্রাম্প

ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত

ফজরের নামাজ পড়েই ধান কাটতে নামেন এমপি এনামুল

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ