১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নতুন ফ্যাসিস্ট যাতে তৈরি না হয়, সেদিকে নজর রাখতে হবে: চরমোনাই পীর

নিজেস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘ফ্যাসিস্ট তাড়িয়েছি, আবার নতুনভাবে যাতে ফ্যাসিস্টের জন্ম না হয়, সেদিকে সকলকে নজর রাখতে হবে।’

আজ রোববার বিকেলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইসলামী আন্দোলনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সম্মেলনে বলেন, অতীতের শাসকেরা গত ৫৩ বছরে এক-দুইবার নয়, পাঁচবার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে। এই দুর্নীতিবাজদের রাষ্ট্র পরিচালনা থেকে দূরে রেখে পরিবর্তন আনতে হবে। সৎ, যোগ্য ও ন্যায়পরায়ণ মানুষকে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে। সমাজে ইসলামি নীতি-আদর্শ বাস্তবায়ন করলে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে শান্তি প্রতিষ্ঠিত হবে।

সৈয়দ রেজাউল করিম বলেন, দেশে শান্তি চাইলে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইসলামি আদর্শ বাস্তবায়ন করা জরুরি। ইসলামী আন্দোলন ছেলে, বাবা, আত্মীয় চেনে না। যে যখন অপরাধ করবে, ইসলামী আন্দোলন তার বিরুদ্ধে তখন রাজপথে ঝাঁপিয়ে পড়বে।

ইসলামী আইনজীবী পরিষদের সভাপতি আইনজীবী লুৎফর রহমান শেখের সভাপতিত্বে ও আইনজীবী মোহাম্মদ হানিফ মিয়ার সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আইনজীবী জয়নুল আবেদীন, দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, উপদেষ্টা আইনজীবী শেখ আতিয়ার রহমানসহ অনেকে।

সম্মেলনে আইনজীবী মোহাম্মদ আতিয়ার রহমানকে সভাপতি ও আইনজীবী মোহাম্মদ হানিফ মিয়াকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

চুয়াডাঙ্গা সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় আটক ১০

এবার হজে গিয়ে মারা গেছেন ৩৭ বাংলাদেশি

জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বাণিজ্য বিরোধ এড়াতে চীন-ইইউ’র সংলাপ

চীনের জাতীয় ক্লাসিক গ্রন্থ জাদুঘর

ইরান যুদ্ধে আমাদের জড়ানোই উচিত হয়নি: ট্রাম্প

ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত

ফজরের নামাজ পড়েই ধান কাটতে নামেন এমপি এনামুল

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ