২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

লঞ্চে ওঠার আগেই আইফোন পাচ্ছেন তামিমরা!

নিজেস্ব প্রতিবেদক

সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরে চ্যাম্পিয়ন হয় ফরচুন বরিশাল। বিপিএলের গত আসরেও তামিম ইকবালের নেতৃত্বে বিপিএল চ্যাম্পিয়ন হয়েছিল বরিশাল।

গত আসরেও বিপিএল চ্যাম্পিয়ন হয়ে লঞ্চে করে বরিশাল যাওয়ার কথা ছিল তামিম-মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমদের। কিন্তু কোনো কারণে সেবার লঞ্চে করে পুরো দল নিয়ে বরিশাল যেতে পারেননি তামিমরা। গত বুধবার ফাইনালের আগেরদিন তামিম জানিয়েছেন, এবার চ্যাম্পিয়ন হলে ইনশাআল্লাহ লঞ্চে করে পুরো দল নিয়ে বরিশাল যাবেন।

তামিমের কথা যদি ঠিক থাকে, তাহলে হয়তো দ্রুত সময়ের মধ্যেই বিপিএলের দুইটি চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বরিশালের লঞ্চ ধরবেন ক্রিকেটাররা। তার আগে আজ জানা গেল, চ্যাম্পিয়ন দলের সব ক্রিকেটারকে আইফোন-১৬ উপহার দিচ্ছেন বরিশাল ফ্র্যাঞ্চাইজির মালিক মিজানুর রহমান।

বরিশালের ফ্যাঞ্চাইজি সূত্রে জানা গেছে, চ্যাম্পিয়ন দলের প্রত্যেক খেলোয়াড় এবং টিম ম্যানেজম্যান্টে থাকা সবাইকে আইফোন-১৬ উপহার দেওয়া হচ্ছে। তবে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি।

এমনিতেও চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে বড় অংকের আর্থিক পুরস্কার পাচ্ছে ফরচুন বরিশাল। চ্যাম্পিয়ন দল হিসেবে আড়াই কোটি টাকা প্রাইজমানি পেয়েছেন তামিম ইকবালরা।

গতকাল শুক্রবার রাতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ফাইনালে চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে ফরচুন বরিশাল।

ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি