১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

পিরোজপুর ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত

নিজেস্ব প্রতিবেদক

পিরোজপুর জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পারস্পরিক যোগাযোগ, ঐক্য, সৌহার্দ্য ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে পিরোজপুর ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াত আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামীম সাঈদী এবং পিরোজপুর ১ আসনের এমপি মাসুদ সাঈদী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও অর্থ পাঠ করা হয়। পরে উপস্থিত সদস্যদের পারস্পরিক পরিচিতি পর্ব এবং উদ্বোধনী বক্তব্য অনুষ্ঠিত হয়।

সভায় খসড়া গঠনতন্ত্র পেশ ও অনুমোদন, নির্বাচন কমিশন গঠন, বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা, নির্বাহী পরিষদের নির্বাচন এবং উপদেষ্টা পরিষদ গঠনের মতো গুরুত্বপূর্ণ কার্যসূচি সম্পন্ন হয়।

এছাড়াও আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে পিরোজপুর ফোরামের ঐক্য, উন্নয়ন ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

সভা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রাতের খাবারের আয়োজন করা হয় এবং সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি

বাজেটে বাড়তে পারে করমুক্ত আয়সীমা

চীনের ডার্ক ল্যাব: রাসায়নিক পরীক্ষায় নতুন যুগ

মেসি থাকতেই আরেকটি বিশ্বকাপ নিয়ে নিতে হবে: ইরফান

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা