১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

নবম বিসিএস ফোরামের বার্ষিক সম্মিলন অনুষ্ঠিত

নিজেস্ব প্রতিবেদক

নবম বিসিএস ফোরাম সদস্যদের আয়োজনে ‘বার্ষিক সম্মিলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) অফিসার্স ক্লাব ঢাকায় এ সম্মিলন অনুষ্ঠিত হয়। 

নবম বিসিএস ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ড. মোঃ সাজ্জাদ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ফোরামের মহাসচিব আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এনডিসি, সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব সাকিউন নাহার বেগম এনডিসি এবং কার্যনির্বাহী কমিটির সদস্য সিনিয়র সচিব (পিআরএল) মোঃ সামছুল আলম অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহন করেন।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এবং পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব আব্দুল খালেক সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তৃতা দেন।

উল্লেখ্য, বিসিএস নবম ব্যাচের কর্মকর্তাগণ ১৯৯১ সালের ২৬ জানুয়ারি চাকুরিতে যোগদান করেন। এ দিনটিকে স্মরণীয় করে রাখতেই আয়োজন করা হয় এ সম্মিলন। 

সম্মিলনীতে এ ব্যাচের কর্মকর্তাগণের সাথে তাদের পরিবারের সদস্যগণও অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানসূচীতে ছিল স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র, ফেয়ারগেমস এবং সকলের জন্য কমন গিফট। সর্বশেষ নৈশভোজের মধ্যে দিয়ে এ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি

বাজেটে বাড়তে পারে করমুক্ত আয়সীমা

চীনের ডার্ক ল্যাব: রাসায়নিক পরীক্ষায় নতুন যুগ

মেসি থাকতেই আরেকটি বিশ্বকাপ নিয়ে নিতে হবে: ইরফান

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা