১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জামায়াত আমিরের সঙ্গে বৈঠক নিয়ে যা বলল ভারত

নিজেস্ব প্রতিবেদক

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকের যে সাক্ষাতের কথা সংবাদমাধ্যমে এসেছে, সেটা ‘নিয়মিত কূটনৈতিক যোগাযোগের অংশ’ ছিল বলে দাবি করেছে নয়াদিল্লি। খবর দ্য হিন্দু’র

জামায়াত আমির রয়টার্সকে জানিয়েছিলেন, ২০২৫ সালে তার বাইপাস সার্জারির পর ভারতের একজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছিলেন। অন্যান্য দেশের কূটনীতিকেরা যেমন প্রকাশ্যে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, ভারতীয় কূটনীতিক তেমনটি করেননি; অর্থাৎ বিষয়টি গোপন রাখতে বলেছিলেন।

সাক্ষাৎকারটি প্রকাশিত হওয়ার পর বেশ আলোচনার সৃষ্টি হয়। পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে একটি ব্যাখ্যাও দেন জামায়াত আমির। এর প্রায় দুই সপ্তাহ পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন বক্তব্য এল।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার (১৬ জানুয়ারি) এক ব্রিফিংয়ে বলেন, ‘আপনারা জানেন, বাংলাদেশের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে। আমাদের হাই কমিশনের কর্মকর্তারা নিয়মিতভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ করেন। জামায়াতে ইসলামীর সঙ্গে ভারতের এই যোগাযোগকেও সেই প্রেক্ষাপটেই দেখা উচিত।’

ডিসেম্বরের শেষ দিকে রয়টার্সকে একটি সাক্ষাৎকার দেন জামায়াত আমির শফিকুর রহমান, যেটি প্রকাশিত হয় ৩১ ডিসেম্বর। সেখানে তিনি বলেন, ভারতের এক কূটনীতিক তার সঙ্গে দেখা করতে এসেছিলেন, তবে ভারতের ইচ্ছায় সেই সাক্ষাতের তথ্য প্রকাশ করা হয়নি।

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

হাদি হত্যার ঘটনাপ্রবাহ নিয়ে বিস্তারিত লিখবেন ওমর হাদি

ভাইরাল ‘তাজু ভাই’ মনের কষ্ট ভুলতে যুক্ত হন ভিডিওতে

ইয়ুননানের ছাদজুড়ে চা পাতা

যুদ্ধে ইরানের ঐতিহাসিক স্থানগুলোর ক্ষতিতে চীনের দুঃখ প্রকাশ

দেশের ৩ জেলায় ঝড়ের আভাস

এপ্রিলে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত

ইরান পুনর্গঠনে অন্তত ১৫-২০ বছর লাগবে: ট্রাম্প

মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে